1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

সোনারগাঁও ষ্টার ফ্লাওয়ার এসআর স্কুল এন্ড কলেজ শিক্ষা বিস্তারে অনন্য প্রতিষ্ঠান 

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

 

ওসমান গনি

ষ্টাফ রিপোর্টার

গজারিয়া আশে পাশের ৬টি উপজেলায় শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখে চলেছেন সোনারগাঁও এস আর স্কুল এন্ড কলেজ।

 

জানা যায়,স্থানীয় শিক্ষানুরাগী অধ্যাপক আলহাজ্ব মো:শাহ আলী ও প্রভাষক মো:রফিকুল ইসলাম এর যৌথ উদ্যোগে ২০১০সালে সোনারগাঁ স্টার ফ্লাওয়ার শাহ আলী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজটি প্রতিষ্ঠা করেন।

 

প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি গজারিয়া, সোনারগাঁও,বন্দর,আড়াইহাজার,দাউদকান্দি, মেঘনা উপজেলার অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে,নিরাপদ,আধুনিক,মানসম্মত ও দক্ষ নিবেদিত প্রাণ শিক্ষক মন্ডলীর তত্ত্বাবধানে শিক্ষাদানের পরিবেশের জন্য অন্যন্য প্রতিষ্ঠানের গৌরব অর্জন করে।যা এখন সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।

 

আরও জানা যায়,পাবলিক পরীক্ষায় ধারাবাহিক ভাবে সোনারগাঁও উপজেলা তথা নারায়ণগঞ্জ জেলায় মধ্যে ১ম বা ২য় স্থান অর্জন করে।ব র্ত মানে ৮০০ ছাত্র/ছাত্রী নিয়ে ৪৫ জন অভিজ্ঞ শিক্ষকের এবং সরকারি কলেজ এর অবসরপ্রাপ্ত অধ্যক্ষের তত্ত্বাবধানে কলেজটি পরিচালিত হচ্ছে।

 

প্রতিষ্ঠাতাদ্বয়ের একজন প্রভাষক মো: রফিকুল ইসলাম বলেন,আমরা শিক্ষার্থীদের নিজ সন্তান হিসেবে গন্য করে পাঠদান করি তাই আমাদের ধারাবাহিক ফলাফল ভালো হয়।

 

প্রতিষ্ঠাতা অধ্যাপক আলহাজ্ব মো:শাহ আলী বলেন,নিজেদের ছেলে মেয়েদের জন্য একটা মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব বোধ থেকে এই প্রতিষ্ঠান টি প্রতিষ্ঠা করা হয়,যার সুফল এখন আশে পাশের ৬টি উপজেলার শিক্ষার্থী ও অভিভাবকগণ পাচ্ছেন প্রতিষ্ঠানটি এই অঞ্চলের শিক্ষা বিস্তারে আরও এগিয়ে নিতে চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট