1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 3:54 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

সোনারগাঁয়ে একই রাতে দুই বাড়িতে ডাকাতি ও কুপিয়ে জখম, আহত ৬ 

Reporter Name
  • Update Time : Wednesday, May 8, 2024,
  • 209 Time View

 

স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাড়ির সবাইকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে দুই বাড়িতে ডাকাতি সংগঠিত করেছে মুখোশধারী ডাকাতদল। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের বশিরগাঁও ও আড়াইটার দিকে নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা স্বর্ণলংকার, মোবাইল সেট, নগদ টাকাসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতিতে বাধা দেয়ায় ডাকাতরা বশিরগাঁও গ্রামের বাড়ির গৃহকর্তাসহ ৬ জনকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় বাড়ির গৃহকর্তা মো. জাহাঙ্গীর আলম ও মোঃ শরীফ মিয়া বাদি হয়ে পৃথকভাবে পরদিন মঙ্গলবার বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করে।

জানা যায়, উপজেলার জামপুরে ইউনিয়নের বশিরগাঁও গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম বাড়িতে গরু পালন করে ও রিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করে। তার ছেলে সাব্বির আহম্মেদ রূপগঞ্জের গাউছিয়ায় বাস কাউন্টারে চাকুরী করেন। সাব্বির তার স্ত্রীকে নিয়ে গাউছিয়ায় বসবাস করে। মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী গত কয়েকদিন ধরে অসুস্থ থাকায় তার ছেলে ও ছেলের বউ বশিরগাঁও গ্রামের তাদের বাড়িতে গত সোমবার তার স্ত্রীকে দেখতে আসেন। গত সোমবার দিবাগত রাতে বাড়ির সবাই খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়লে গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ১০-১২ জনের মুখোশধারী ডাকাতদল সিমেন্টের পিলার দিয়ে ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় বাড়ির সবাই ঘুম থেকে জেগে উঠলে সবাইকে হাত পা বেঁধে ছেনা ও রামদা দিয়ে জিম্মি করে ফেলে। পরে ডাকাতদল টাকা ও স্বর্ণলংকার দিতে বললে তাদের ডাকাতি কাজে বাধাঁ দিলে ডাকাতরা বাড়ির গৃহকর্তা জাহাঙ্গীর আলম (৫৫), অসুস্থ গৃহকর্তী হাওয়া বেগম (৪৫), ছেলে সাব্বির আহমেদ (২০), ছেলের বউ লামিয়া আক্তার (১৮), মেয়ে ছানিয়া আক্তার (১৬) ও নাদিয়া আক্তারকে (১৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ডাকাতদল প্রায় ২ ভরি ওজনের স্বর্ণলংকার, ৪টি মোবাইল সেট, নগদ ১৬ হাজার টাকাসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। পরে বাড়ির সকলেই আহত অবস্থায় চিকিৎসা নেয়।

অপরদিকে নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শরীফ মিয়া বাড়িতে গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ডাকাত দল হানা দিয়ে চৌদ্দ ভরি স্বর্ণ ও নগদ ৫ লাখ টাকাসহ ২০ লাখ টাকার মূল্যের মালপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শরীফ মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

সোনারগাঁ থানার ওসি মো. কামরুজ্জামান পিপিএম জানান, ডাকাতির ঘটনায় থানায় পৃথক অভিযোগ গ্রহন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট