1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:55 pm
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

সোনারগাঁয়ে একই সময় ২ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

Reporter Name
  • Update Time : Saturday, December 23, 2023,
  • 235 Time View

 

শাহারুখ আহমেদঃ

নারায়নগঞ্জের সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নে লক্ষীবরদী গ্রামে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

 

গত শুক্রবার দিবাগত রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদল এসময় ওই দুই বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালংকার, ৩টি মোবাইল সেট ও গ্যারেজের তালা ভেঙে ৩টি অটোরিকশা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শনিবার দুপুরে ভূক্তভোগী ছালেক মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লক্ষীবরদী গ্রামের ব্যবসায়ী ছালেক মিয়ার বাড়িতে গত শুক্রবার দিবাগত রাতে অস্ত্রধারী ১০-১৫ জনের একটি ডাকাতদল মুখোশ পড়ে হানা দেয়। এসময় ডাকাতদল ছালেক মিয়ার বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। অতঃপর ডাকাতদল ব্যবসায়ী ছালেক মিয়ার বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে নগদ ৩০ হাজার টাকা, ৩টি মোবাইল সেট লুট করে নেয়।

এদিকে একই সময় ছালেক মিয়ার পাশ্ববর্তী বাড়ির ব্যবসায়ী ফারুক মিয়ার বাড়িতেও হানা দেয় ডাকাতদল। তার বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ ১০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালংকার, গ্যারেজের তালা ভেঙে ৩টি অটোরিকশা লুট করে নিয়ে যায়।

ব্যবসায়ী ছালেক মিয়া জানান, ডাকাতদল তার বাড়ি ও পাশ্ববর্তী ফারুক মিয়ার বাড়িতে হানা দিয়ে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে, হাত-পা বেঁধে ও মারধর করে নগদ টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল সেট ও ৩টি অটোরিকশাসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শনিবার দুপুরে তিনি বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁ থানার ওসি তদন্ত মো. মহসিন জানান, ডাকাতির ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট