1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 11:28 am
Title :
জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ

সোনারগাঁয়ে ওসি পরিচয়ে প্রতারণা, অবশেষে গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Saturday, June 10, 2023,
  • 250 Time View

 

শাহারুখ আহমেদ (স্টাফ রিপোর্টার):
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ওসির পরিচয়ে একাধিক ব্যবসায়ীর সাথে প্রতারণা করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য নেওয়ার অভিযোগে মো. রাজু আহম্মেদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গতকাল শুক্রবার সকালে সোনারগাঁ পৌর এলাকার ইছাপাড়া থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করে। এর আগে ওই ব্যক্তি মোগরাপাড়া চৌরাস্তা এলাকার বিভিন্ন দোকান থেকে পন্যের নির্ধারিত মূল্য না দিয়ে ওসি পরিচয়ে গরুর মাংস, শাড়ি, থ্রি-পিছ, লেপ তোশক ও বালিশ নিয়েছেন। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কুষ্টিয়ার গোপালপুর জিয়ারখী এলাকার মৃত নুর উদ্দিন বিশ্বাসের ছেলে মো. রাজু আহম্মেদ সোনারগাঁ পৌর এলাকার ইছাপাড়া গ্রামের বাদশা মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। গত ২ জুন মো. রাজু আহম্মেদ নিজেকে সোনারগাঁ থানার ওসি পরিচয় দিয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আহসান উল্লাহ সুপার মার্কেটের আব্দুল বাতেন মিয়ার মাংসের দোকান থেকে ৬ কেজি গরুর মাংস, বনলতা টেইলার্সের মালিক ইয়ার হোসেনের কাছ থেকে থ্রি-পিস, শাড়ি ও হাবিবপুর মনির হোসেনের দোকান থেকে তোশক বালিশ নিয়ে যায়। এসব মালামাল নেওয়ার আগে মোবাইল ফোনে ওইসব ব্যবসায়ীদের ফোন করে নিজেকে সোনারগাঁ থানার ওসি পরিচয় দেয় ও পন্যের টাকা পরে দেওয়া হবে বলেছেন। এঘটনার পর নিজেই উপস্থিত হয়ে ওইসব পন্য সংগ্রহ করেন। এছাড়াও তিনি ব্যবসায়ীদের সাথে ওসির প্রভাব খাটিয়ে প্রতারণা করেন। এ ঘটনায় মোগরাপাড়া চৌরাস্তা এলাকার মাংস ব্যবসায়ী মো. আব্দুল বাতেন গতকাল শুক্রবার সকালে বাদী হয়ে অভিযুক্ত মো. রাজু আহম্মেদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর গতকাল শুক্রবার সকালে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মামুন খাঁনের নেতৃত্বে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে অবস্থান নিশ্চিত হয়ে সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদআহসান উল্লাহ জানান, ব্যবসায়ীদের সঙ্গে ওসি পরিচয়ে প্রতারণার অভিযোগে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত প্রতারণকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট