1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 5:50 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

সোনারগাঁয়ে ছেলের বানানো স্মার্ট এ্যাপে মনোনয়নপত্র জমা দিল বাবা

Reporter Name
  • Update Time : Tuesday, November 21, 2023,
  • 268 Time View

 

শাহারুখ আহমেদঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম স্মার্ট এ্যাপসের মাধ্যমে সংগ্রহ ও জমা দিয়েছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের  সভাপতি ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।

এসময় এ্যাড. সামসুল ইসলাম ভূঁইয়া বলেন-মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যে স্মার্ট অবকাঠামো তৈরি করেছেন, তার বদৌলতে আজকে নিজ এলাকায় বসেই ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আমার প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম ক্রয় করে জমা দিয়েছি। বর্তমান তথ্যপ্রযুক্তি নির্ভর যুগের সাথে তাল মিলিয়ে আমাদের সবাইকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। আমি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ করেছি, এরপর রাজপথে লড়াই করেছি। তবে এখনকার যুদ্ধ তথ্যপ্রযুক্তি নির্ভর ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে।

তিনি আরো বলেন, যে স্মার্ট অ্যাপটি বানানো হয়েছে সেটি তৈরির পিছনে কারিগরি দলের অন্যতম সাথী ও সদস্য আমার ছেলে মারুফুল ইসলাম ঝলক। তাই আমি পিতা হিসেবে গর্বিত। সে নিজেও এই অ্যাপের মাধ্যমে মনোনয়ন ফরম কিনেছে এবং জমা দিয়েছে। এই অ্যাপের মাধ্যমে খুব কম সময়ে নিজ নির্বাচনী এলাকায় বসে প্রার্থীরা মনোনয়ন ফরম কিনতে এবং জমা দিতে পারছেন। আমার ছেলেই আমাকে অনুপ্রাণিত করে অ্যাপের মাধ্যমে মনোনয়ন ফরম কিনতে এবং নিমিষেই নগদ-এর মাধ্যমে ফরমের ফি জমা দেওয়ার ব্যবস্থা করেছে।

যুগের সাথে সাথে আমাদেরও খাপ খাইয়ে নিতে হবে। আমরা যদি স্মার্ট ডিভাইস, স্মার্ট অ্যাপ ব্যবহার না করি তাহলে আগামীতে কিভাবে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব আমরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী এবং স্মার্ট বাংলাদেশ গড়তে এই স্মার্ট অ্যাপের মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম কিনলাম এবং জমা দিলাম খুব সহজেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট