1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:26 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

সোনারগাঁয়ে জাপা’র নির্বাচনী প্রচারণার গাড়িতে হামলা

Reporter Name
  • Update Time : Saturday, December 23, 2023,
  • 315 Time View

 

শাহারুখ আহমেদঃ

দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রচারণায় নারায়ণগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির মাইক বহনকারী গাড়িতে হামলার ঘটনায় নারায়ণগঞ্জ ডিবি পুলিশ একজনকে আটকের খবর পাওয়া গেছে।

 

শনিবার ২৩ ডিসেম্বর দুপুর ২ টায় সোনারগাঁ উপজেলার জামপুরের বেলাবো এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

 

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বেলাবো গ্রামে সাড়ে ১১ ঘটিকায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকার পক্ষে লাঙ্গল প্রতীক নির্বাচনী প্রচারনা চলাকালীন অটোরিক্সা ও মাইক ভাংচুর করার ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ১ একজনকে আটক করা হয় বলে জানা গেছে। তবে আটককৃত ব্যক্তির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।

 

নির্বাচনী প্রচারণা গাড়ির ড্রাইভার শাহ আলম বলেন, “নির্বাচনী প্রচারনা চলাকালীন পেরাবো গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মুন্না (৩০), মাইন উদ্দিন (২৭), বেলাবো গ্রামের সাদেকের ছেলে রতন (২৫) অটোরিক্সা ও মাইক ভাংচুর করে আমাদের কে মারধর করে।

 

লাঙ্গলের প্রার্থী লিয়াকত হোসেন খোকা বলেন, সোনারগাঁয়ের মানুষকে হুমকি ধামকি দিয়ে কাজ না হওয়ায় হেরে যাওয়ার ভয়ে এখন মারধর ও ভাঙচুর করে জাতীয় পার্টির কর্মীরদের মনে ভীতি সৃষ্টির চেষ্টা করছে প্রতিপক্ষ। তবে তারা হয়তো জানে না বর্তমান জাপা’র কর্মীদের মনোবল দৃঢ় সংকল্প।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট