1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

সোনারগাঁয়ে তাহেরপুর আলিম মাদরাসার ভবন উদ্বোধন করেন এমপি খোক

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ২১৩ বার পড়া হয়েছে

 

শাহারুখ আহমেদ, স্টাফ রিপোর্টার:
সোনারগাঁয়ে তাহেরপুর ইসলামিয়া আলিম মাদরাসার চতুর্থ তলা নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়। তাছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানটি মঙ্গলবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের তাহেরপুর ইসলামিয়া আলিম মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এমপি।

অনুষ্ঠানে এমপি খোকা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। চলতি বছরের মধ্যে সোনারগাঁয়ের সকল মাদরাসা ও বিদ্যালয়ের অসমাপ্ত ভবনের কাজ সমাপ্ত করার চেষ্টা করব। এই সাড়ে ৯ বছরে সোনারগাঁয়ে বিভিন্ন মাদরাসা ও বিদ্যালয়ের কাজ করেছি। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়া, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. রেজওয়ান-উল-ইসলাম, সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলামসহ প্রমুখ।
অনুষ্ঠানে মাদরাসার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটিসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট