1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 4:02 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

সোনারগাঁয়ে থ্রি হুইলার চালক হত্যা মামলায় দু’জনের মৃত্যুদন্ড

Reporter Name
  • Update Time : Sunday, June 25, 2023,
  • 276 Time View

 

 

শাহারুখ আহমেদ (স্টাফ রিপোর্টার):

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সিএনজি চালক মামুন মিয়া হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদন্ড দিয়েছে আদালত। গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত ইম্মে সরাবন তহুরার আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় আদালতে অনুপস্থিত ছিলেন। তাদের অনুপস্থিতে এ রায় ঘোষনা করা হয়।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জেলার বন্দর উপজেলার শ্রীরামপুর দক্ষিণপাড়া গ্রামের হাফেজ মিয়ার ছেলে গাফফার ও সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের বাঘরি উত্তরপাড়া গ্রামের মাসুল হাসেমের ছেলে মাসুদ রানা ওরফে মাসুদ।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, হত্যাকান্ডের মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেছেন।

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের হাতুরাপাড়া গ্রামের আনসর আলীর ছেলে সিএনজি চালক মো. মামুন সিএনজিসহ ২০১২ সালের ৯ জুলাই বিকেলে নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় ১১ জুলাই সোনারগাঁ থানায় মামুনের মা সুফিয়া বেগম বাদি হয়ে মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০১২ সালের ৫ সেপ্টেম্বর গাফফার ও মাসুদকে সন্দেহভাজন হিসেবে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে মামুনকে হত্যার কথা স্বীকার করে তারা। তাদের স্বীকারোক্তিতে ওইদিন বন্দর উপজেলার কামারবো কুচিয়ামোড়া এলাকার একটি পুকুর থেকে নিখোঁজ মামুনের কঙ্কাল, হাড়গোড় উদ্ধার করে পুলিশ। মামুনের পরনের শার্ট ও জুতা দেখে তার পরিবার লাশ শনাক্ত করেন। দীর্ঘ ১১ বছর পর মামুন হত্যা মামলায় অভিযুক্ত দুজনের মৃত্যুদন্ড প্রদান করে আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট