1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 6:34 am
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

সোনারগাঁয়ে দু’দিন যাবত মাদ্রাসা ছাত্র আমির হামজা নিখোঁজ

Reporter Name
  • Update Time : Sunday, August 6, 2023,
  • 223 Time View

 

 

 

শাহারুখ আহমেদ (স্টাফ রিপোর্টার):

নারায়ণগঞ্জে সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের মামুদী এলাকা থেকে দু’দিন ধরে ১২ বছর বয়সী আমির হামজা নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। গত শনিবার দুপুর থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজ মাদ্রাসা ছাত্র আমির হামজা মামুদী গ্রামের সৌদী প্রবাসী সোহানুর রহমান সবুজের ছেলে। সে ওই এলাকার আয়েশা সিদ্দিকা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। ইতিমধ্যে সে সাত পাড়া কোরআন শরীফ মুখস্থ করেছে। নিখোঁজ হওয়ার পর গতকাল রোববার দুুপুরে তার মা সোনিয়া বেগম বাদি হয়ে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী করেন।

জানা যায়, উপজেলার মামুদী এলাকায় গত শনিবার দুপুরে নিখোঁজ আমির হামজা তার নিজ বাড়ি থেকে খাবার খাওয়ার পর মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। তারপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মাদ্রাসা ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ আমির হামজার গায়ের রং শ্যামলা, মুখ মন্ডল লম্বাটে ,উচ্চতা ৫ ফুট, পরনে ক্রীম রংঙের পাঞ্জাবী , সাদা রঙের পায়জামা ও টুুপি পরহিত ছিল।

সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, মাদ্রাসা ছাত্র নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরী গ্রহন করা হয়েছে। নিখোঁজের বিবরণসহ বিভিন্ন স্থানে বার্তা দেওয়া হয়েছে। তার সন্ধান পেতে চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট