1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 11:19 am
Title :
জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ

সোনারগাঁয়ে বজ্রপাতে একজনের মৃত্যু 

Reporter Name
  • Update Time : Monday, June 12, 2023,
  • 246 Time View

 

 

শাহারুখ আহমেদ (স্টাফ রিপোর্টার):

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বজ্রপাতে শামীম মিয়া নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার দুপুরে সনমান্দি ইউনিয়নের বড়ইকান্দি এলাকায় চকে গরু আনতে গিয়ে তিনি মারা যান। নিহত শামীম মিয়া বড়ইকান্দি গ্রামের ওয়ালিউল্লাহ মিয়ার ছেলে। শামীম মিয়াকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

জানা যায়, উপজেলার সনমান্দি ইউনিয়নের বড়কান্দি গ্রামের ওয়ালিউল্লাহ মিয়ার ছেলে মো. শামীম মিয়া গতকাল সোমবার দুপুরে বৃষ্টি আগে চকে গরু আনতে যান। গরু ছেড়ে দেওয়ার পর হঠ্যাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। তিনি পাশ্ববর্তী ইরি স্কীমের পানির পাম্পের ঘরে আশ্রয় নেওয়ার সময় বজ্রপাত তার ওপর গিয়ে পড়ে। এসময় তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পাশ্ববর্তী লোকজন তাকে চক থেকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পেশায় শামীম মিয়া কৃষি কাজ করতেন। পাশাপাশি অটোরিক্সা চালিয়ে সংসার নির্বাহ করতেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোশারফ হোসেন সিজান বলেন, বজ্রপাতে আঘাতপ্রাপ্ত ব্যাক্তি মারা গেছেন। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট