1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:12 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

সোনারগাঁয়ে বিনামূল্যে বীজ ও সার বিতরন

Reporter Name
  • Update Time : Thursday, December 8, 2022,
  • 468 Time View

 

 

শাহারুখ আহমেদ (স্টাফ রিপোর্টার)-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সুবিধাভেগী কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আসন্ন সম্ভাব্য অর্থনৈতিক বিশ্ব মন্দার বাজারের খাদ্যের চাহিদা পূরণে দেশকে টিকিয়ে রাখার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এ উদ্যোগ দেশের বিভিন্ন স্থানে পালন করা হচ্ছে। ২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে হাইব্রিড ও উচ্চ ফলনশীল (উফশী) বীজ ও সার বিতরণ করেন নারায়নগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। গতকাল বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন সোনারগাঁও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সোনারগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁও উপজেলা কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম মিয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদরে সদস্য আবুৃ নাইম ইকবাল, সোনারগাঁও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক প্রমুখ। এসময় কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২২-২৩ অর্থবছরে বোরো ধান প্রনোদনার আওতায় সোনারগাঁও উপজেলার ২১৮০ জন সুবিধাভোগী ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে ৮৮০ জনকে উফশী জাতের ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে এমওপি সার ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়। এছাড়া আরো ১৩ শ’ জন সুবিধাভোগী ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে ২ কেজি করে হাইব্রীড জাতের বীজ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট