1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 9:11 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

সোনারগাঁয়ে ভেজাল শিশুখাদ্য উৎপাদনে জরিমানা ৩ লাখ

Reporter Name
  • Update Time : Monday, October 9, 2023,
  • 382 Time View

 

 

 

শাহারুখ আহমেদ, স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এলসন গ্রুপে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এসময় কিছু ভেজাল খাবার ধ্বংস করা হয়। সোমবার দুপুরে উপজেলার কাঁচপুরের বিসিক শিল্পনগরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহার, নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিমসহ অন্যান্যরা।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা জানান, দীর্ঘদিন যাবৎ নুরুল ইসলামের মালিকানাধীন কোম্পানীতে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য লিচু, কেক, জুস, চকলেট, ক্যান্ডি চকালেট উৎপাদন হয়ে আসছিল। সেখানে উৎপাদিত পণ্য মেয়াদোত্তীর্ণ পাওয়া যায়। এসব কারণে তাদেরকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১ বছরের সশ্রম কারান্ড প্রদান করা হবে। তাছাড়া আগামী ১ মাসের মধ্যে এ কোম্পানীর উৎপাদন পরিবেশ ঠিক করা না হলে আগামীতে তাদের বড় ধরণের শাস্তি প্রদান করা হবে। ভবিষ্যতেও তাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট