1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

সোনারগাঁয়ে শোকের মাসের প্রথম দিনেই শোক র‌্যালী ও আলোচনা সভা

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২৯৮ বার পড়া হয়েছে

 

 

শাহারুখ আহমেদ (স্টাফ রিপোর্টার):

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরুর উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কাঁচপুর থেকে মেঘনা ঘাট হয়ে সোনারগাঁ পৌরসভার পৌর ভবনাথপুর এলাকায় তার রাজনৈতিক কার্যালয়ে এসে র‌্যালীটি শেষ হয়। র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য রাশেদউদ্দিন মঞ্জু,সোনারগাঁ উপজেলা শ্রমিক লীগের সভাপতি রোবায়েত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান শামীম, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রাশেদ, সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে অসহায়দের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট