1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 8:39 am
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

সোনারগাঁয়ে স্কুলে অগ্নিকান্ডের ঘটনায় প্রধান শিক্ষককে গণধোলাই

Reporter Name
  • Update Time : Wednesday, November 15, 2023,
  • 233 Time View

 

 

শাহারুখ আহমেদঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সি পাইলট উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, দুর্বৃত্তরা পেছনের জানালার কাচ ভেঙ্গে আগুন দিয়ে পালিয়ে যায়। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

আগুনে অফিস কক্ষে থাকা আসবাবপত্র, শিক্ষার্থীদের প্রবেশপত্র, সনদ ও হিসাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ খবরে রাতে ছুটে আসেন বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সি পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হারুন অর রশিদ, প্রধান শিক্ষক কামাল হোসেন, ম্যানেজিং কমিটির সদসসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা। পরিদর্শন শেষে বাড়ি ফেরার পথে রাত ৯ টার দিকে মনারবাগ বাজারে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে প্রধান শিক্ষককে এলাকাবাসী গণধোলাই দিয়েছে। স্কুলের অফিস কক্ষ আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় বুধবার সকালে প্রধান শিক্ষক মো. কামাল হোসেন বাদি হয়ে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী করলেও তাকে গণধোলাই দেওয়ার ঘটনায় কোন অভিযোগ বা সাধারণ ডায়েরী করা হয়নি।

এলাকাবাসীর অভিযোগ, ২০২০ – ২১ অর্থ বছরে প্রধান শিক্ষক কামাল হোসেন স্কুল ফান্ডের প্রায় ৩১ লাখ টাকার আত্মসাত করেছেন। দীর্ঘ সময় ধরে এ হিসাব দিতে পারছেন না। প্রধান শিক্ষক নিজেই আগুন দিয়ে হিসাবের প্রমাণ লোপাট করার জন্য দুর্বৃত্তদের মাধ্যমে আগুন দিয়েছে।

এলাকাবাসী জানায়, উপজেলার বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সি পাইলট উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হঠাৎ আগুন লাগে। স্থানীয়রা দীর্ঘ এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।

 

খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রনে আসে।

 

ওই সময়ে উপস্থিত এলাকাবাসী জানায়, প্রধান শিক্ষক কামাল হোসেন স্কুল ফান্ডের ৩১ লাখ টাকা আত্মসাত করেছেন। তিনি এ টাকার হিসাব দিতে পারছেন না। হিসাবের প্রমাণ পুড়িয়ে তিনি এ টাকা নয়ছয় করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সি পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জানান, কামাল হোসেন স্কুলের আয় ব্যয়ের হিসাব দিতে পারছেন না। কমিটির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে হিসাব চাওয়া হচ্ছে। এ হিসাব দেই দিচ্ছি করে যাচ্ছেন। অগ্নিকান্ডে ঐ হিসাবের কাগজপত্রও পুড়ে গেছে। ম্যানেজিং কমিটির সুরে কথা বলেছেন ওই স্কুলের একাধিক শিক্ষক। তবে তাদের নাম প্রকাশ করতে অসম্মতি জানিয়েছেন।

ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হারুন অর রশিদ বলেন, আগুনের খবর পেয়ে স্কুলে গিয়ে দেখি অফিস কক্ষের কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে শিক্ষার্থীদের বোর্ড প্রদত্ত নম্বর পত্র, প্রবেশপত্র, সনদ ও হিসাবপত্র পুড়েছে। আমি দায়িত্ব গ্রহনের জন্য কোন হিসাব বাকি নেই। সবগুলোই প্রধান শিক্ষকের কাছ থেকে বুঝে নেওয়া হয়েছে। আগের কমিটির একটি হিসাব বাকি ছিল। ওই হিসাবের জন্য এলাকার লোকজন উত্তেজিত হয়ে প্রধান শিক্ষককে বাজারের মধ্যে মারধর করেছে। পরবর্তীতে তাকে গাড়িতে উঠিয়ে দেওয়া হলে তিনি বাড়ি চলে যান।

অভিযুক্ত প্রধান শিক্ষক কামাল হোসেনের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে ক্ষুদে বার্তা দিয়েও সাড়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট