1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 3, 2026, 5:43 am
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

সোনারগাঁয়ে স্বামী হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীকে আদালতে প্রেরণ 

Reporter Name
  • Update Time : Saturday, September 23, 2023,
  • 359 Time View

 

স্টাফ রিপোর্টার:

পারিবারিক কলহের জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অন্ডকোষে আঘাত করে শাহজাহান নামের এক স্বর্ণলংকার তৈরির কারিগরকে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নিহতের বড় বোন রাজিয়া বেগম বাদি হয়ে দ্বিতীয় স্ত্রী রহিমা বেগমকে আসামী করে এ মামলা দায়ের করেন। শনিবার সকালে দ্বিতীয় স্ত্রীকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এদিকে নিহত শাহজাহানের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। বিকেলে নিহতের লাশ গ্রহন করেন তার বোন রাজিয়া বেগম। লাশ গ্রহনের পর চাঁদপুরের শাহরস্তি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে দাফন করা হবে।

নিহত শাহজাহান চাঁদপুরের শাহরাস্থি এলাকার মৃত শহীদ ভান্ডারীর ছেলে। তিনি বর্তমানে কাচঁপুর সোনাপুর এলাকার আক্কাস আলীর ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তিনি কাঁচপুর লাভলি সিনেমা হলের সামনে একটি স্বর্ণের দোকানের কারিগর হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, নিহত শাহজাহান দ্বিতীয় বিয়ে করে কাচঁপুর এলাকায় রহিমা বেগমকে নিয়ে বসবাস করে আসছিলেন। কাঁচপুরের বাসায় শাহজাহানের প্রথম স্ত্রী রোজিনা বেগম প্রায় যাতায়াত করতেন। গত শুক্রবার দুপুরে প্রথম স্ত্রী রোজিনা বেগম বাসায় এসে শাহজাহানের সঙ্গে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলেন। ছোট স্ত্রী রহিমা বেগম এ খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে বাসায় এসে তার স্বামীর সঙ্গে কথাকাটাকাটি এক পর্যায়ে হাতাহাতি শুরু করে। বড় স্ত্রী রোজিনা বেগম তাদের ঝগড়া থামাতে না পেরে বাড়ির মালিককে ডেকে আনার জন্য বাহিরে যান। পরে ঘরে এসে শাহজাহানের লাশ পড়ে থাকতে দেখে। বড় স্ত্রী রোজিনার দাবি তার স্বামীকে দ্বিতীয় স্ত্রী রহিমা বেগম অন্ডকোষে আঘাত করে হত্যা করেছে। পরে তাকে কাঁচপুরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ওই সময় ঘটনাস্থল থেকে দুই স্ত্রীকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। প্রথম স্ত্রী রোজিনা বেগম এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত না থাকায় তাকে রাতেই জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। এ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে দ্বিতীয় স্ত্রী রহিমা বেগমকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

অপর দিকে নিহত শাহজাহানের পাশ্ববর্তী কনফেকশনারী দোকানের কর্মচারী আলমগীর হোসেন জানান, শাহজাহান শান্ত প্রকৃতির ছিলেন। তিনি কারো সঙ্গে ঝগড়া বিবাদে ছিলেন না। দীর্ঘ ৪ বছর ধরে তার দোকানের পার্শ্ববর্তী দোকানের কর্মচারী হিসেবে কর্মরত রয়েছি। তাকে কখনো খারাপ বলে মনে হয়নি।

সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, স্বর্ণের কারিগর হত্যাকান্ডের ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। এ মামলায় একজন আসামী। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট