1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 8:20 pm
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

সোনারগাঁয়ে ৭ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Saturday, December 9, 2023,
  • 246 Time View

 

শাহারুখ আহমেদঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৭ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৬০ বছর বয়সী বৃদ্ধ আব্দুল বারেক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে ভূক্তভোগী ওই ছাত্রীর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়েরের পর মেঘনা ঘাট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আব্দুল বারেক মিয়াকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

 

এর আগে শুক্রবার বিকেলে কবুতর দেখানোর প্রলোভন দেখিয়ে অভিযুক্তের বাসায় নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে। ভূক্তভোগী ওই মাদ্রাসা ছাত্রীকে নারায়ণগঞ্জ ভিক্টরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তারকৃত আব্দুল বারেক ভোলা সদর উপজেলার উত্তর ভেদুরিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। ভূক্তভোগী শিশু স্থানীয় একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে পড়ে।

সোনারগাঁ থানায় দায়ের করা মামলার এজহার থেকে জানা যায়, উপজেলার প্রতাপের চর গ্রামের আলী আকবর মেম্বারের বাড়ির তৃতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে ওই মাদ্রাসা ছাত্রীর পরিবার ও অভিযুক্ত আব্দুল বারেক মিয়া দীর্ঘদিন ধরে পাশাপাশি বসবাস করে আসছে। শুক্রবার বিকেলে অভিযুক্ত আব্দুল বারেকের বাড়িতে কেউ না থাকায় ফাঁকা পেয়ে ওই ছাত্রীকে কবুতর দেখানোর প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে। ধর্ষণে ওই ছাত্রীর রক্তক্ষরণ হলে বিষয়টি পরিবারের লোকজনকে অবগত করে। পরে বিষয়টি স্থানীয়দের অবগত করে শনিবার সকালে ছাত্রীর মা আসমা বেগম বাদি হয়ে মামলা দায়ের করেন।

 

মামলা দায়েরের পর পুলিশ মেঘনা ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক(এসআই) পঙ্কজ কান্তি সরকার বলেন, মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট