1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২৪০ বার পড়া হয়েছে

 

 

শাহারুখ আহমেদ (স্টাফ রিপোর্টার):

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের প্যাডে সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

কমিটিতে রাশেদুল ইসলাম রাসেলকে সভাপতি ও শফিকুল ইসলাম সাগরকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটি অনুমোদনের পর কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ব্যক্তিগত ফেসবুক পেইজ এ কমিটি প্রকাশ করেন। তবে আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ সোনারগাঁ শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শোকাবহ আগষ্টের পর পূর্নাঙ্গ কমিটি গঠনের জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট