1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 7:24 pm
Title :
গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সোনারগায়ে মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত নৌ-সেনার জমি দখলের অভিযোগ 

Reporter Name
  • Update Time : Sunday, May 7, 2023,
  • 222 Time View

 

 

 

শাহারুখ আহমেদ (স্টাফ রিপোর্টার):

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ইউনিয়নের নারায়ণদিয়া এলাকায় এক মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ভূমিদস্যুদের বিরুদ্ধে। জমিতে সাইনবোর্ড লাগিয়ে এ জমি দখলের অভিযোগ উঠে। এ ঘটনায় সোনারগাঁও থানার মুক্তিযোদ্ধার ছেলে আনিছুর রহমান খোকন বাদি হয়ে গতকাল রোববার বিকেলে অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের নারায়ণদিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আলী আকবর প্রধানের ৫ একর ১৮ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হয়ে গত ৪৭ বছর ধরে ভোগ দখল করে আসছেন। সম্প্রতি চরসফিকা গ্রামের মো. নুর ইসলাম, বাড়ি চিনিস গ্রামের মো. মীর কবির, মল্লিক পাড়া গ্রামের আলমগীর হোসেন, চরসফিকা গ্রামের রাসেদ মিয়া, আবু রাসেল, মল্লিকপাড়া গ্রামের মো. কালাম ও কানাই নগর গ্রামের মো. হাসমত আলী তাদের সম্পত্তি দাবি করে জমিতে সাইনবোর্ড সাঁটিয়ে দেয়। দখল করা জমিতে মুক্তিযোদ্ধা গেলে বিভিন্ন হুমকি দেয়। এসময় তাকে মারধর করতে উদ্যত হয়। এ জমি নিয়ে ইতোমধ্যে নারায়ণগঞ্জ আদালতে একটি দেওয়ানী মামলা চলমান রয়েছে।

জমির মালিক মুক্তিযোদ্ধা মো. আলী আকবর বলেন, দীর্ঘদিন ধরে এ জমি ভোগ দখল করে আসছি। হঠাৎ করে জমিতে সাইনবোর্ড সাঁটিয়ে তারা দখলের চেষ্টা করে। জমিতে সাইনবোর্ড সাঁটিয়ে দেওয়ার কারণ জানতে চাইলে তারা আমাকে হুমকি দিচ্ছে।

অভিযুক্ত মো. নূর ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা এ সম্পত্তি ক্রয় সূত্রে মালিক হয়ে সাইনবোর্ড সাঁটিয়েছি।

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মো আহসান উল্লাহ বলেন, অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত চলছে। উভয় পক্ষকেই তাদের জমির কাগজপত্র নিয়ে আসার জন্য বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট