1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 12:01 pm
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

সোমাবার দুপুরে সুস্থ হয়ে বাসায় ফেরেন বরিশাল জেলা আওয়ামিলীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এম পি।

Reporter Name
  • Update Time : Monday, October 12, 2020,
  • 226 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

টানা ১৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন দক্ষিণাঞ্চল আওয়ামী লীগের অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতাল থেকে সোমবার দুপুরে প্রাইভেটকারযোগে তিনি সংসদ ভবন এলাকার বাসভবনে চলে যান। বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খান। বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি হাসানাত আব্দুল্লাহ সুস্থ হয়ে বাড়ি ফেরা নিয়ে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। অনেকেই তার বাসায় ফেরার খবরটি ব্যক্তিগত ফেসবুকে পোস্ট দিয়ে স্বস্তি প্রকাশ করেছেন।
জানা যায়- রাজধানী ঢাকার বাসায় অবস্থানকালে গত ২৯ সেপ্টেম্বর আবুল হাসানাত আব্দুল্লাহ’র বুকে ব্যাথাসহ শ্বাসকষ্ট দেখা দিলে স্বজনেরা উদ্ধার করে পান্থপথের স্কয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষক কেন্দ্রে রেখে পরীক্ষা নিরীক্ষায় তার হৃদপিন্ডে দুটি ব্লক ধরা পড়ে। একদিন বাদে হৃদযন্ত্রে দুটি রিং বসানো হয়। এর পরে ধীরে ধীরে হাসানাতের শারীরিক অবস্থার উন্নতি ঘটতে থাকে।

হাসানাত আব্দুল্লাহ’র ব্যক্তিগত সহকারি খাইরুল বাশার মুঠোফোনে বরিশালটাইমসকে জানান, তার নেতা এখন পুরোপুরি সুস্থ আছেন। এবং কথা বলাসহ হাঁটা-চলাও করতে পারছেন। চিকিৎসকেরা তার শারীরিক উন্নতি পর্যবেক্ষণ করে বাসায় যাওয়ার পরামর্শ দেন। তবে বাসায় থাকলে তাকে আপাতত কিছু দিন বেড রেস্ট করা এবং কোন ধরনের চিন্তামুক্ত থাকার নির্দেশনা দিয়েছেন।

পরে বিকেলের কিছুটা আগে হাসানাত আব্দুল্লাহ প্রাইভেটকারযোগে স্বজনদের সাথে সংসদ ভবন এলাকার বাড়ির উদ্দেশে রওনা হয়ে যান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট