1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 11:12 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

সৌদিতে ইয়াবা কারবারে গ্রেপ্তার দেবিদ্বারের রিয়াজ রহমান: এলাকায় ক্ষোভ ও নিন্দা

Reporter Name
  • Update Time : Thursday, November 6, 2025,
  • 140 Time View

 

নিজস্ব প্রতিবেদক :
সৌদি আরবে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ী গ্রামের মৃত রমিজ মিয়ার ছেলে রিয়াজ রহমান। দেশটির আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে ধরা পড়া এই চক্রের মূল হোতা হিসেবে রিয়াজের নাম উঠে এসেছে বলে জানিয়েছে সৌদি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে রিয়াজ রহমান জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। শুরুতে শ্রমিক হিসেবে কাজ শুরু করলেও পরবর্তীতে তিনি জড়িয়ে পড়েন মাদক কারবারে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে তিনি দেশটির বিভিন্ন অঞ্চলে ইয়াবা সরবরাহ করে আসছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, রিয়াজ বিদেশে থেকে ইয়াবা ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। তারা বলেন, রিয়াজের মতো ব্যক্তিরা দেশের সুনাম ক্ষুণ্ন করছে। আমরা তার কঠোর শাস্তি চাই।

সৌদি আইনে মাদক ব্যবসায় জড়িতদের জন্য শাস্তি অত্যন্ত কঠোর, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দুটোই দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, এই চক্রের সাথে দেশে যারা যুক্ত, তাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

রিয়াজের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তার মা যানান, আমার ছেলে প্রবাসে আছে, তবে অনেকদিন ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমি এ বিষয়ে কিছুই জানি না।

এদিকে, স্থানীয়রা মনে করছেন, রিয়াজের মতো প্রবাসী মাদক কারবারিদের কারণে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে ক্ষুণ্ন হচ্ছে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, দেশে অবস্থানরত চক্রের সহযোগীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করার জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট