1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 11:19 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

Reporter Name
  • Update Time : Monday, October 30, 2023,
  • 337 Time View

 

এস.এম আক্কাস আলী (আকাশ)

 

সিরাজগঞ্জের এনায়েতপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী শামীম শেখ (৪৬) কে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।

 

সোমবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রাজজ (২য় আদালত) আদালতের বিচারক মো: আবুল বাশার মিঞা এই কারাদণ্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত শামীম শেখ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনী ঝাওপাড়া গ্রামের আনসার আলীর ছেলে।

 

এই আদালতের অতিরিক্ত পিপি জেবু ন্নেছা এতথ্য নিশ্চিত করে বলেন, মৃত্যুদন্ডপ্রাপ্ত শামীম শেখ কে ৭ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে বলা হয়েছে।

 

মামলার অভিযোগ পত্রে বলা হয়েছে, ২০০৯ সালের মে মাসে আসামি শামীম শেখের সঙ্গে বিয়ে হয় পাশ্ববর্তী রুপনাই গাছপাড়া গ্রামের খুশিয়া বেগমের। বিয়ের পর শামীম শেখ কে একটি অটো ভ্যান কিনে দেয় খুশিয়ার পরিবার। দুই সপ্তাহ পর অটো ভ্যান টি বিক্রি করে দেয় শামীম। ভ্যান বিক্রির টাকা সে এলোমেলো পথে খরচ করে ফেলে।

 

এ নিয়ে স্ত্রীর সঙ্গে শামীমের কথা-কাটাকাটি হয়। শামীম তার স্ত্রীকে মারপিট করে। এরই জেরে ২০০৯ সালের ১২ জুলাই শামীম ও তার পরিবারের লোকজন খুশিয়াকে শ্বাসরোধে হত্যা করে।

 

এ ঘটনায় নিহত খুশিয়ার ভাই গ্যাদন আকন্দ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।

মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত শামীম শেখ কে মৃত্যুদণ্ড প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট