1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 4:10 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

স্ত্রীকে ২০ টুকরা করে হত্যা মামলার আসামি ৪০ কেজি গাঁজা সহ আটক

Reporter Name
  • Update Time : Thursday, July 18, 2024,
  • 217 Time View

 

আমিনুল হক বাবু , শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: টানা ১৬ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি পিকআপ ভ্যান থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

 

এসময় পিকআপ মালিক ও চালক মোঃ শহিদুল শেখ ওরফে কোহিনুর ওরফে নূর কে আটক করা হয়। সে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী পাবনার আমিনপুর থানার নগরবাড়ি ঘাট রঘুনাথপুর পশ্চিম পাড়ার মোঃ কোবাদ শেখ এর ছেলে। তার বিরুদ্ধে প্রায় ৪ বছর পূর্বে গর্ভবতী স্ত্রীকে ২০ টুকরা করে হত্যার মামলা রয়েছে।

 

বুধবার (১৭ই জুলাই) রাত সাড়ে ৯টায় ঢাকা (মেট্রো- ন ১৭ ৫০৬৮) নাম্বারের পিক‌আপ থেকে এই গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৪০ থেকে ৪২ লাখ টাকা।

 

জানা যায়, রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে একটি দল কোহিনুর শেখ কে পাবনার আমিনপুর থানার নগরবাড়ি ঘাট রঘুনাথপুর পশ্চিম পাড়া থেকে আটক করে বগুড়া নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুরের মাদলায় অবস্থিত ট্যাংকলরি সমবায় ফিলিং স্টেশনে নিয়ে আসে।

 

সেখানে লুকিয়ে রাখা তার নিজের পিক‌আপ খুলে চালকের আসনের নিচে রাখা ৮টি গাঁজার পুটলা উদ্ধার করা হয়।

 

অভিযান পরিচালনাকারী রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কুড়িগ্রাম থেকে একটি পিকআপে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে।

 

আমরা সেখান থেকেই পিক‌আপটি অনুসরণ করতে থাকি। পরে নগরবাড়ি ঘাট রঘুনাথপুর পশ্চিম পাড়ায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে কোহিনুরকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় সে গাঁজার চালানের পিক‌আপটি বগুড়া নগরবাড়ি মহাসড়কে শাহজাদপুরের সমবায় ফিলিং স্টেশনে রেখেছে। ঘটনাস্থলে তাকে নিয়ে এসে পিক‌আপের সিটের নিচে থেকে ৮টি পুনরায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

তিনি আরও জানান, আটককৃত কোহিনুর একাধিক মাদক মামলার আসামি। তার বিরুদ্ধে প্রায় ৪ বছর পূর্বে নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ২০টুকরা করে হত্যার মামলা রয়েছে। তার পিতা ও ভাই মাদক ব্যবসায়ী বলে জানতে পেরেছি। তাঁকে শাহজাদপুর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট