1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 2:29 pm
Title :
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ ।

স্থানীয় হত দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন

Reporter Name
  • Update Time : Thursday, June 22, 2023,
  • 256 Time View

 

মোঃ সালাউদ্দিনঃখাগড়াছড়ি পার্বত্য জেলার স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে।

 

জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই জোন।

 

এরই ধারাবাহিকতায় ২২জুন বৃহস্পতিবার সিন্দুকছড়ি জোন কর্তৃক জোনের দায়িত্বপূর্ণ এলাকার সুবিধা বঞ্চিত মোট ৩০ জনের মাঝে জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন ধরনের সাহায্য প্রদান করা হয়।

 

যার মধ্যে উল্লেখযোগ্য হলো বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ, মানিকছড়ি ইংলিশ স্কুল ও সিন্দুকছড়ি দাখিল মাদরাসায় বেঞ্চ প্রদান, বাড়ী মেরামতের জন্য ঢেউটিন, গরিব দুস্থ মহিলাদের আত্মকর্ম সংস্থানের জন্য সেলাই মেশিন ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও গুইমারা উপজেলায় এইচএসসি পরীক্ষা ২০২২ (এ+) অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এসময় উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি।

 

জোন কমান্ডার সকলকে ভ্রাতৃত্বের বন্ধনে মিলেমিশে থাকার পরামর্শ দেন। এছাড়াও এলাকার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে দলমত নির্বিশেসে সকলের সহযোগীতা কামনা করেন এবং ভবিষ্যতেও এই জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সুবিধাপ্রাপ্ত ব্যক্তিগণ তাদের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট