1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:27 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

স্ব-শরীরে আদালতে হাজির হয়ে শোকজের জবাব দিয়েছেন রেলপথ মন্ত্রী 

Reporter Name
  • Update Time : Wednesday, December 27, 2023,
  • 266 Time View

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

 

ভবিষ্যতে নৌকা প্রতীকের নির্বাচনী সভায় আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সতর্ক থাকার অঙ্গীকার করেছেন পঞ্চগড়-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

 

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ ইসমাঈল হোসাইনের খাস কামরায় সশরীরে উপস্থিত হয়ে তিনি এই অঙ্গীকার করেন।এ সময় জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আমিনুর ইসলামসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

 

বিচারকের খাস কামরা থেকে বের হয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, বক্তব্যে আমি বলেছিলাম, যারা ভোট দিবেন না, আমি তাদের নামের একটা তালিকা করবো। এই তালিকাতো থাকবেই। এই বক্তব্যের মাধ্যমে উসকানির অভিযোগে আমাকে নোটিশ করা হয়েছে। যে দুটি ধারায় নোটিশ দেওয়া হয়েছে, তা উসকানিমূলক বক্তব্যের পর্যায়ে পড়ে না। প্রার্থী হিসেবে আমার দায়িত্ব ভোটারদের ভোট দিতে আহ্বান করা। তারপরও যেহেতু আমাকে নোটিশ করা হয়েছে, তাই আমি এসেছি এবং ভবিষ্যতে আমি সতর্ক থাকার কথা বলেছি।

 

এর আগে জেলার দেবীগঞ্জ উপজেলার পামুলীতে এবং বোদা উপজেলার চন্দনবাড়ী এলাকায় পৃথক ভাবে নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বক্তব্য প্রদান করায় মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়-২ আসনের নৌকার প্রার্থী ও রেলমন্ত্রীকে তার কারণ দর্শানোর নোটিশ করে নির্বাচন অনুসন্ধান কমিটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট