1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 11:40 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

হক সবসময় বিজয়ী হয় আর নাহক পরাজিত: শাহ আকরাম আলী

Reporter Name
  • Update Time : Wednesday, January 28, 2026,
  • 173 Time View

 

 

 

 

সাইদ গাজী , সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা শাহ আকরাম আলী বলেছেন, “ইতিহাস সাক্ষ্য দেয়, হক সবসময় বিজয়ী হয় আর না হক পরাজিত। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন কিছু নয়। আমরা দৃঢ় মনোবল নিয়ে ময়দানে আছি। প্রয়োজনে রক্ত ও জীবন দিয়ে হলেও হকের পথে বিজয় অর্জন করব ইনশাআল্লাহ।”

 

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথায় উপজেলা সদরের বাইপাস সড়কে ‘একতাবদ্ধ ছাত্রসমাজ’ আয়োজিত প্রচারণা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে রিকশা প্রতীকের সমর্থনে একটি মিছিল বের করা হয়। মিছিলটি সালথা বাইপাস সড়কের গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা হকের পথে বিজয় এবং রিকশা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। সাধারণ ভোটারদের মাঝেও লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা চালানো হয়।

 

আল্লামা শাহ আকরাম আলী যুব সমাজের উদ্দেশ্যে বলেন, দেশ ও ইসলামের ক্রান্তিলগ্নে যুব সমাজকে পূর্ণোদ্যমে এগিয়ে আসতে হবে। প্রতিকূলতা ডিঙিয়ে হকের ঝাণ্ডা সমুন্নত রাখাই এখনকার প্রধান লক্ষ্য।

 

নাসিরুদ্দিন খানের সভাপতিত্বে এবং হাফেজ আবু মোছার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা শাহ আকরাম আলীর জ্যেষ্ঠ পুত্র মুফতি ইমরান হুসাইন, জেলা ছাত্র মজলিসের সভাপতি হাফেজ সামচুল হক, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হুসাইন আহমেদ, বাইতুল মাল সম্পাদক আব্দুল আল মামুন, উপজেলা ছাত্র মজলিসের সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, এছাড়াও উপজেলা ছাত্র মজলিসের সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ ফয়েজুল্লাহ আবু মুসাসহ জোটের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থি

ত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট