1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:31 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

হত্যাচেষ্টায় বেঁচে যাওয়া সাংবাদিক রুবেলকে দেখতে গেলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ

Reporter Name
  • Update Time : Monday, September 7, 2020,
  • 315 Time View

আবু ইউসুফ নিজস্ব নিউজ রুম

কক্সবাজার ৭ সেপ্টেম্বর ২০২০: সন্ত্রাসী কর্তৃক হত্যাচেষ্টার পর ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যাওয়া সময় টিভি’র কক্সবাজার প্রতিনিধিকে দেখতে তার বাসায় গেলেন কক্সবাজার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ। রোববার রাতে সাংবাদিক নেতৃবৃন্দ তার বাসায় গিয়ে শারীরিক অবস্থা এবং ঘটনার বিস্তারিত শোনেন।

সংবাদ প্রকাশের জেরধরে গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয় সময় টিভির কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেল এর উপর। রুবেলকে হত্যা করতে তার শ্বাসনালী টিপে ধরে সন্ত্রাসীরা। অচেতন হয়ে গেলে মৃত ভেবে সন্ত্রাসীরা রুবেলকে ফেলে পালিয়ে যায়।

ঘটনার বিষয়ে আহত রুবেল জানান,রাত নয়টার পর অফিসের কাজ শেষ করে এসপি অফিসের সামনের রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন তিনি। সেখানে তিন-চারজন লোক তার ওপর আক্রমণ করে। তারা গলা টিপে ধরে। এসময় তিনি দুর্বৃত্তদের কাছে তাকে জানে না মারতে অনুরোধ করেন এবং টাকা-পয়সা কিছু নেয়ার থাকলে নিয়ে যেতে বলে। একপর্যায়ে তাকে গলায় চেপে শ্বাসরোধ করে হত্যা করতে গেলে তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তাকে মৃত ভেবে দূর্বত্তরা ফেলে চলে যায়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় অজ্ঞাতনামা ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন বলে জানান আক্রান্ত রুবেল।

গতকাল রোববার রাতে আহত রুবেলকে দেখতে যান দৈনিক সমুদ্রকন্ঠের সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মঈনুল হাসান পলাশ, বাংলাভিশন এর কক্সবাজার প্রতিনিধি এম আর খোকন, সমুদ্রকণ্ঠের বার্তা সম্পাদক ও সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম রাশেদ, সমুদ্রকণ্ঠের সহ সম্পাদক স্বপন দে, সমুদ্রকণ্ঠের রিপোর্টার মোঃ আলমগীর, রিদোয়ানুল হক, রোস্তম রানা, দৈনিক সকালের সময় কক্সবাজার প্রতিনিধি শাহেদ ফেরদৌস হিরো, স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ কণ্ঠের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম সহ আরও অনেকে।

এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সম্পাদক জসিম উদ্দিনও সাথে ছিলেন।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ হতে এ জাতীয় ঘটনা রোধে সাংবাদিকদের নিরাপত্তা দেয়ার দাবী জানানো হয়। একইসাথে সুজাউদ্দিন রুবেলকে হত্যার চেষ্টাকারী দূর্বৃত্তদের দ্রুত আটকের দাবী জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট