1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 5:26 pm
Title :
গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের বানিয়াচংয়ে বকপাখি উদ্ধার ও অবমুক্ত।

Reporter Name
  • Update Time : Saturday, November 14, 2020,
  • 357 Time View

এইচ অার রুবেল : হবিগঞ্জের বানিয়াচংয়ে পাখি শিকারীর কবল থেকে বকপাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।
বকপাখি উদ্ধার ও অবমুক্ত করেছেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ থেকে আসা নির্বাহী ম্যাজিস্ট্যাট শাহ জহিরুল হোসেন।

অভিযানের সময় পাখি শিকারী পালিয়ে যায়। তবে শিকারী পাখি ও শিকার করা ২০টি দেশী বকপাখি উদ্ধার করে তা মুক্ত করে দেওয়া হয়।বুধবার (১১নভেম্বর)সকাল ৬টায় বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের ঝিংড়ী নদীর পাশে শিকারীর কবল থেকে দেশী বকপাখি উদ্ধার করা হয়।

পোষা বকপাখি দিয়ে উন্মুক্ত পাখিকে ডেকে নিয়ে আসা হয় শিকারীর তৈরি করা পাতার ঝুপড়ি ঘরে।পাখি এসে বসা মাত্রই শিকারী উন্মুক্ত পাখিকে ধরে বস্তায় ভরে ফেলে।
আর এ বিষয়টি স্থানীয়ভাবে অবগত হয়ে দুইমাস যাবৎ ভোরবেলা ও সন্ধ্যাবেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা অভিযান পরিচালনা করছেন।

ইতিমধ্যে বিভিন্ন হাওরে পাখি শিকারীর কবল থেকে উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।
মাঝেমধ্যে শিকারীদেরকেও আর্থিক জরিমানা করা হচ্ছে। তারপরও থেমে নেই চোরা শিকারীর দল।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, আমরা চেষ্টা করছি পাখি শিকার বন্ধ করতে। এবং আইন বাস্তবায়ন করতে।দীর্ঘদিন যাবৎ আমাদের চেষ্টা আছে। এবং চেষ্টা থাকবে।

পাশাপাশি সমাজের সচেতন লোকজনের প্রতি আহবান জানাই তারা যেন এই সমস্ত বিষয়ে জনসচেতনতায় বলিষ্ট ভূমিকা রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট