স্টাফ রিপোর্টার: নির্মল ইন্দু সরকার
হবিগঞ্জ জেলার মাধবপুর থানা ঘেরাও করেছে একদল বিক্ষুব্ধ জনতা। আজ শনিবার ২৫ অক্টোবর, ২০২৫ দুপুরে একদল জনতা মিছিলসহ মাধবপুর থানা ঘেরাও করে।
ঘটনার সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সম্প্রতিক চুরি-ডাকাতি ক্রমাগতভাবে বেড়ে যায়।ফলে এলাকার মানুষ নিরাপদে ঘুমাতে পারেনা। মূল্যবান জিনিসপত্র থাকলে চুরি-ডাকাতি হয়ে যায়। এতে এলাকার মানুষ খুব ক্ষুব্ধ হয়ে ওঠে। সর্বশেষ ২৫ অক্টোবর শনিবার সাইহাম ফিউচার পার্কে এক ভয়াবহ চুরির ঘটনা ঘটে৷ এ ঘটনাকে কেন্দ্র করে মার্কেটের ব্যবসায়ীসহ আশেপাশে অন্যান্য জনগণ একত্রিত হয়ে মিছিলসহ মাধবপুর থানা ঘেরাও করে। এ সময় "চোরদের গ্রেপ্তার কর, নিরাপত্তা নিশ্চিত কর" এমন স্লোগান দিতে শোনা যায়।
এ বিষয়ে একজন ব্যবসায়ী বলে ইদানিং আমরা নিরাপদে ব্যবসা করতে পারছি না। থানা যেন সঠিক নিরাপত্তা দেয় এ দাবি নিয়ে আমরা থানায় যাই।
মাধবপুর থানার তদন্ত ওসি কবির হোসেন বলেন, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।