1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 8:25 pm
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

‎হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানের জামিন

Reporter Name
  • Update Time : Sunday, January 4, 2026,
  • 150 Time View

 

‎ওসমান গনি

স্টাফ রিপোর্টার

‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসান জামিন পেয়েছেন। রোববার সকালে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মান্নান তাঁর জামিন মঞ্জুর করেন।

‎আদালত সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে মাহদী হাসানকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন।

‎এর আগে শনিবার রাতে পুলিশের কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে সদর মডেল থানায় মাহদী হাসানকে প্রধান আসামি করে মামলা করা হয়। ওই মামলায় আরও ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

‎মামলার বাদী পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম। তিনি জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার একটি বাসা থেকে মাহদী হাসানকে ডিবি পুলিশ আটক করে। পরদিন সকালে তাঁকে আদালতে তোলা হলে বিচারক জামিন মঞ্জুর করেন।

‎মাহদী হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর গ্রেপ্তার ও পরবর্তী জামিনের ঘটনায় স্থানীয়ভাবে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট