1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 7:52 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

হরিপুরের আতিকুর রহমান আতিক মানবতার সেবায় নিবেদিত

Reporter Name
  • Update Time : Thursday, October 2, 2025,
  • 152 Time View

 

মো: রবিউল ইসলাম, রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার তোররা বাজারের মো: আতিউর রহমান আতিক দীর্ঘদিন ধরে মানবতার সেবায় কাজ করে আসছেন। ২০০৮ সাল থেকে তিনি মানবিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

২০১১ সালে তিনি প্রতিষ্ঠা করেন তোররা ইসলামী আদর্শ পাঠাগার। এরপর ২০১৭/১৮ সাল থেকে রাস্তায় পড়ে থাকা অসহায়, মানসিক ভারসাম্যহীন ও ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়াতে শুরু করেন।

তার মানবিক উদ্যোগের মধ্যে উল্লেখযোগ্য হলো—

প্রতি সপ্তাহে একদিন হরিপুরের সকল মানসিক ভারসাম্যহীন মানুষদের গোশত-ভাত খাওয়ানোর আয়োজন।

প্রতি মাসে একবার তাদের গোসল করানো ও চুল কেটে দেওয়া।

অসুস্থ মানসিক রোগীদের চিকিৎসার ব্যবস্থা। এখন পর্যন্ত ৫ জনের চিকিৎসা সম্পন্ন করেছেন। কারও হাত পঁচে পোকা হয়ে যাওয়া, কারও পা পঁচে যাওয়া কিংবা আঙুলে আংটি মাংসের ভেতরে ঢুকে যাওয়া—এমন জটিল অবস্থার রোগীকেও তিনি সেবার আওতায় এনেছেন।

এখন পর্যন্ত ৯ জন মানসিক রোগীকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন।

এছাড়াও ঈদ উপলক্ষে তিনি এদের জন্য বিশেষ আয়োজন করেন। নতুন কাপড় পরিয়ে, খাবার খাইয়ে তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

মানবতার সেবায় মোঃ আতিউর রহমান আতিকের
এই নিরলস প্রচেষ্টা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট