1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 4:17 pm
Title :
রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী 

হাজারো নেতাকর্মী নিয়ে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মুন্সীগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন 

Reporter Name
  • Update Time : Tuesday, January 13, 2026,
  • 181 Time View

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে হাজারও নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন। এছাড়াও তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব এবং সাবেক পাঁচ বারের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল হাইয়ের ছোট ভাই।

 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকাতে অবস্হিত সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন।

 

এরআগে সকাল সাড়ে ৯ টার দিকে মুন্সীগঞ্জ সদর, শহর ও পাশ্ববর্তী গজারিয়া উপজেলার তার সমর্থক হাজারের অধিক নেতাকর্মী নিয়ে মহিউদ্দিন ঢাকায় রওনা দেন মুন্সীগঞ্জ থেকে। পরে ১২ টার দিকে তারা জিয়া উদ্যান সমাধি স্হলে পৌঁছান।

 

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল, আলহাজ্ব মো. মজিবুর রহমান, কাজী আবু সুফিয়ান বিপ্লব, সাইদুর রহমান ফকির, শাহাদাত হোসেন সরকার, মো. জসিমউদ্দিন, মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম সফিক, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল মতিন, রামপাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিল্লাত হোসেন, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি মো. আমিনুল ইসলাম জসিম, বাউশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মনা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবন, জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসেম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট