স্টাফ রিপোর্টার : নির্মল ইন্দু সরকার
ডেভিল নামে নিরাপরাধ মানুষকে হয়রানি করা যাবে না। এমনকি হিন্দুদেরকে হয়রানি না করে নিরাপত্তা দেওয়া আপনাদের দায়িত্ব। গতকাল সহকারী রিটার্নিং অফিসারকে এ কথা বলেছেন মাধবপুর উপজেলা পরিষদের ৪ বারের নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান।
তিনি বলেন গত কয়েকদিন যাবত দেখছি আইনশৃঙ্খলা বাহীনি ডেবিল নামে কিছু নিরীহ নিরপরাধ মানুষকে ধরে নিয়ে আসছে। এত করে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে। বিশেষ করে হিন্দু কমিউনিটির মধ্যে। নির্বাচন কমিশন সুন্দর একটা নির্বাচনের আয়োজন করেছে। কিন্তু কে বা কারা ষড়যন্ত্রমূলকভাবে এই কাজ করছে তা খুঁজে বের করতে হবে।
সৈয়দ মোহাম্মদ শাহজাহান হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং জেলার মাধবপুর উপজেলা পরিষদের বারবার নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান। তার এ বক্তব্যের কারণে এলাকার জনগণের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে । সবাই তার প্রশংসা করছে।
হবিগঞ্জ -৪ ( মাধবপুর-চূনারুঘাট) আসনের সচেতন নাগরিকগণ মনে করেন তার এই মতামতের জন্য এ নির্বাচনী আসনে অনৈতিক গণগ্রেপ্তার বন্ধ হবে। মানুষের মধ্যে নির্ভয় আসবে। সবাই উৎসবমুখর পরিবেশে নির্বাচনে ভোট দিতে যাবে।