1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

১০টি স্বর্ণের বারসহ একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি ।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৩৭৩ বার পড়া হয়েছে

শামীম চৌধুরীঃ

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোলে ১০টি স্বর্ণের বারসহ অনিক কুমার বিশ্বাস (৩০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ১৭ অক্টোবর (সোমবার) দুপুরে বেনাপোলের রেলস্টেশন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। অনিক মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানার বিক্রমপুর নীমতলা গ্রামের মৃত বিমলেন্দু বিশ্বাসের ছেলে।

 

বিজিবি আরও জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে একটি স্বর্ণের চালান ভারতে পাচারের জন্য আনা হচ্ছে এমন গোপন খবর পেয়ে বেনাপোল বিজিবি ক্যাম্পের হাবিলদার শান্তি মিয়ার নেতৃত্বে একটি টহল দল ওই ট্রেনে অভিযান চালায়। এসময় পাচারকারী অনিককে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তার পায়ের জুতার মধ্যে তল্লাশি করে ১০টি স্বর্ণের বার জব্দ করে। জব্দকৃত স্বর্ণের মূল্য ৯৩ লাখ ২০ হাজার টাকা।

 

যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে সাংবাদিককে বলেন, আটককৃতকে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট