1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 10:52 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

২০ ডিসেম্বর থেকে করোনা টিকার চতুর্থ ডোজ দেয়া হবে

Reporter Name
  • Update Time : Thursday, December 15, 2022,
  • 371 Time View

২০ ডিসেম্বর থেকে সারাদেশে করোনা টিকার চতুর্থ ডোজ দেয়া হবে। স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

 

তৃতীয় ডোজ টিকা নেয়ার পর ৪ মাস হয়েছে এমন ষাটোর্ধ্ব, গর্ভবতী, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত এবং সম্মুখ সারির যোদ্ধারা পাবেন ৪র্থ ডোজের টিকা। সারাদেশের সিটি করপোরেশন, জেলা উপজেলা, পৌরসভা পর্যায়ে অবস্থিত সব স্থায়ী কোভিড ভ্যাকসিনেশন সেন্টারের চলমান বুথে ৪র্থ ডোজ ভ্যাকসিন দেয়া শুরু হবে।

 

নভেম্বরের শেষে সম্মুখ সারির যোদ্ধা, ষাটোর্ধ্ব নাগরিক ও গর্ভবতীদের করোনার চতুর্থ ডোজ দেয়ার সুপারিশ করে জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটি। করিগরি কমিটির সদস্য ড. বে-নজীর আহমেদ তখন জানিয়েছিলেন, ভাইরাসের অতিসংক্রামক ধরন আর ওমিক্রনে সংক্রমিত হওয়ার হাত থেকে সুরক্ষিত রাখতে প্রাথমিকভাবে কেবল দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদেরই টিকার চতুর্থ ডোজ দেয়ার এ সিদ্ধান্ত নেয়া হয়।

 

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, লক্ষ্যমাত্রা মোট জনসংখ্যার ৭০ শতাংশের বেশি মানুষ টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছেন। আর দ্বিতীয় ডোজের বিপরীতে তৃতীয় ডোজ নিয়েছেন ৪৭ দশমিক ৬ শতাংশ। ২০২১ সালে দেশে শুরু হয় করোনা টিকা দেয়ার কার্যক্রম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট