1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 29, 2026, 10:45 am
Title :
গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ, ইউএনওসহ স্থানীয়দের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ রূপসা উপজেলার তালতলা গ্রামের ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞ অনুষ্ঠান বন্ধে সাবেক ইউপি সদস্য বিনয় এবং তার ভাই কমল এর ষড়যন্ত্র অব্যাহত। স্বামীর অনাগ্রহ, টাকার সংকট—মৃত্যুর সঙ্গে লড়ছে আঁখি কর্ম দক্ষতা ও সততার স্বীকৃতি—গাজীপুর সিটিতে পদোন্নতি পেয়ে  অতিরিক্ত প্রধান প্রকৌশলী – ইঞ্জিনিয়ার –  সুদীপ বসাক টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইলের আয়োজনে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও আলোচনা সভা গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

২২ কেজির একটি ভোল মাছ আড়াই লাখ টাকায় বিক্রি

Reporter Name
  • Update Time : Monday, November 16, 2020,
  • 197 Time View

মোঃ দাউদ জোয়াদ্দার ক্রাইম রিপোর্টার

বরগুনার পাথরঘাটায় ২২ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রি করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকায়। স্থানীয় পাইকার ইউসুফ মিয়া নামে এক ব্যক্তি মাছটি কেনেন।
সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা বিএফডিসি মৎস্য আড়তদার সমিতির সদস্য সগির হোসেন।
তিনি জানান সুন্দরবন এলাকার জেলে সুকুমার বহাদ্দার আজ সকালে আমাদের আড়তে ভোল মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন। এ সময় তিনি মাছটির দাম হাঁকেন সাড়ে চার লাখ টাকা। পরে ইউসুফ মিয়া ২২ কেজির ভোল মাছটি ২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন। সে হিসাবে প্রতি কেজি মাছের দাম পড়েছে ১১ হাজার ২৫০ টাকা।
মাছটির ক্রেতা ইউসুফ মিয়া জানান, আন্তর্জাতিক বাজারে এই মাছের ব্যাপক চাহিদা আছে। এ জন্য তিনি এত দাম দিয়ে মাছটি কিনেছেন।
এ ব্যাপারে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন ভোল মাছ সচরাচর পাওয়া যায় না। বিদেশে এই মাছের চাহিদা আছে বলে শুনেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট