1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 11:34 pm
Title :
রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  

৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তারুণ্যের সমাবেশ ।। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া 

Reporter Name
  • Update Time : Saturday, November 29, 2025,
  • 268 Time View

 

 

ফৌজি হাসান খান রিকু,

স্টাফ রিপোর্টার-

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের লৌহজংয়ে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷

 

শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে লৌহজং উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে সরকারি লৌহজং কলেজ মাঠে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী মো. মুক্তার হোসেন খানের সভাপতিত্বে দলের কর্মীসমর্থকের উপস্থিতিতে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকুন। কারণ, ঐক্যের বিকল্প নেই। নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করা হবে।

 

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনির হোসেন শিকদার ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ অভির যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির প্রান্তিক জনশক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আলী আজগর রিপন মল্লিক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আল-আমীন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ওমর ফারুক রাসেল, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান এলবার্ট, যুবদলের যুগ্ম আহবায়ক মো. মাহবুব আলম টিটু, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. ইকবাল হোসেন বেপারী, যুগ্ম আহবায়ক মো. ওশিন আহমেদ সময়, সদস্য সচিব মো. রানা হোসেন রনি প্রমুখ৷

 

আলোচনা সভায় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট