1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 6:36 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

৪২বছর বয়সি একজনের মৃত্যু হয় স্কুল ছাত্রের ঘুসিতে।

Reporter Name
  • Update Time : Friday, September 25, 2020,
  • 231 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশাল নগরীর কাউনিয়া পুড়ান পাড়া এলাকায় স্কুলছাত্রের ঘুসিতে ৪২ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত ও কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর ৩ নম্বর ওয়ার্ডের পুরানপাড়ার মুন্সীবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।নিহত হেলাল উদ্দিন নামের ওই ব্যক্তি একই ওয়ার্ডের মৃধা বাড়ির বাসিন্দা।

 

অমৃত ফুট প্রডাক্টস কোম্পানির গাড়িচালক ছিলেন তিনি।আটক সাকিব স্থানীয় কামাল উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া নুরুজ্জামানের ছেলে। স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র।পুলিশ জানিয়েছে, তুচ্ছ ঘটনা নিয়ে সাকিব ও হেলাল উদ্দিনের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় সাকিব ক্ষুব্ধ হয়ে হেলালের মাথায় সজোরে ঘুসি মারে।

 

 

এতে জ্ঞান হারিয়ে রাস্তায় লুটে পড়েন গাড়িচালক হেলাল উদ্দিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

অভিযুক্ত কিশোরকে স্থানীয়রা আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কিশোরকে আটক করা হয়েছে । পরে নিহতের স্ত্রী নুপুর আক্তার বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট