1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 12:24 pm
Title :
রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার

৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সীতাকুণ্ডের আগুন

Reporter Name
  • Update Time : Saturday, March 11, 2023,
  • 455 Time View

চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় তুলার গোডাউনে লাগা আগুন সাড়ে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। তুলার গোডাউন হওয়ায় ফায়ার কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পোহাতে হচ্ছে।

 

এর আগে শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার কুমিরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছোট কুমিরা এলাকায় অবস্থিত একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

বর্তমানে ফায়ার সার্ভিস কুমিরা, সীতাকুণ্ড এবং আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ঘটনাস্থলে থাকা কুমিরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ জাগো নিউজকে বলেন, নেমসন কনটেইনার ডিপোর বিপরীতে লোকমান গোডাউনে আগুন লেগেছে। গোডাউনের বাইরে কোনো নেমপ্লেট নেই। গোডাউনে অনেক তুলা মজুত রয়েছে। আগুন চারদিক থেকে ঘিরে ফেলেছি। আগুন আর ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। তবে বড় তুলার গোডাউন হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লাগছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট