1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:12 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

৪ মাটি ব্যবসায়ীর ১০ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : Sunday, March 23, 2025,
  • 426 Time View

 

স্টাফ রিপোর্টারঃ খান শাকিল

মির্জাপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে উপজেলার বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

‎শনিবার (২২ মার্চ) বিকাল ৪ টা থেকে রাত ২ টা পর্যন্ত একটানা ১০ ঘন্টা বিভিন্ন জায়গায় এই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।

‎অভিযান পরিচালনা করে ৪ টি পয়েন্ট থেকে ৪ জনকে আটক করেন এবং অন্য পয়েন্টগুলোতে কাউকে না পাওয়ায় আটক করা সম্ভব না হলেও পয়েন্টগুলো বন্ধ করে দেয়া হয় বলে জানা যায়।

‎আটককৃতরা হলেনঃ
রাজিব সিকদার,আহাদ হোসেন,সরোয়ার হোসেন, হৃদয় হোসেন।এ সময় ৪ টি মামলায় রাজিব সিকদারকে ৫ লাখ, আহাদ হোসেনকে ২ লাখ, সরোয়ার হোসেনকে ২ লাখ, হৃদয় হোসেনকে ১ লাখ মোট ১০ লাখ টাকা  অর্থদণ্ড প্রদান করেন।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান উপজেলার মাটি কাটার বিভিন্ন স্থানে টানা ১০ ঘণ্টা এই অভিযান পরিচালনা করেন।

আরো ‎জানা যায়,উপজেলার আজগানা ইউনিয়নের পলাশতলী, ভলুয়া, বেলতৈল এলাকায় ভেকু মেশিন দিয়ে লাল মাটি কেটে ভারী ড্রাম ট্রাক দিয়ে ইটভাটায় বিক্রি করছিল।

‎প্রশাসন সংবাদ পাওয়ার পর শনিবার বিকেল থেকে রাত ২টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান আজগানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান ও যৌথ ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এই অভিযানে মির্জাপুর থানা ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

‎উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম বলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান এবং তিনি সহ মির্জাপুর থানা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যদের সহযোগিতায় উপজেলার বিভিন্ন মাটি কাটার স্থানে ভ্রাম্যমাণ আদালতের সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।লাল মাটি কাটার অপরাধে চার ব্যবসায়ীকে আটক করেন তারা। পরে তাদের কাছ থেকে ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট