1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 5:45 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

৫ম বারেও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রাখতে আ’লীগ নেতার গণসংযোগ!

Reporter Name
  • Update Time : Friday, October 20, 2023,
  • 297 Time View

 

গাজীপুর প্রতিনিধি।

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ম বারের মতো ক্ষমতায় রাখতে এবং বিএনপির নৈরাজ্য প্রতিরোধে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকায় শান্তি মিছিল, গণসংযোগ ও হ্যান্ডবিল বিতরণ করেছেন জেলা ও উপজেলার আ’লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলের দিকে রাজাবাড়ি ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ গণসংযোগে প্রধান অতিথি ছিলেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জামিল হাসান দুর্জয়।

 

আ’লীগ নেতা নজরুল ইসলামের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আলী আজগর মাস্টারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সাবেক ভিপি ফরিদ আহমেদ চুন্নু,উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিরাজী,শ্রীপুর পৌর যুবলীগের সাবেক সাধারন সম্পাদক কামরুল হাসান বি এ, গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক সদস্য রফিকুল ইসলাম,গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক কাওসার শেখ কামাল, গাজীপুর জেলা যুবলীগের সদস্য রফিকুল ইসলাম ,আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আমিনিল ইসলাম,শ্রীপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমু, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বুলবুল, শ্রীপুর উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক নুরুজ্জামান জামান, সদস্য সচিব জুনায়েদ হাবিব রুবেল, রাজাবাড়ি ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ শাহজাহান, শ্রীপুর উপজেলা যুবলীগ নেতা আতিকুল ইসলাম, রাজাবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মোরশেদ আলম প্রমূখ।

 

এসময় স্থানীয় আ’লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী শান্তি মিছিলে অংশগ্রহণ করেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করার জন্য নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

 

গাজীপুর জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জামিল হাসান দুর্জয় তাঁর বক্তব্যে বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে সাধারণ জনগণের চাহিদা ৫ম বারের মতো তিনিই প্রধানমন্ত্রী থাকুক। কিন্তু বিএনপিসহ কিছু দল বঙ্গবন্ধু কন্যার এমন সাফল্যে ঈর্ষান্বিত হয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। আ’লীগের নেতাকর্মীরা যেকোনো নৈরাজ্য ঠেকাতে সর্বদাই মাঠে প্রস্তুত আছেন। আমরা আগুন সন্ত্রাসে দেশের মানুষের ক্ষতি হতে দিবোনা এবং দিতে পারিনা। ইনশাআল্লাহ, আমাদের নেতাকর্মীরা ভয় পায়না। বঙ্গবন্ধুর কন্যার ডাকে জীবন দিতে প্রস্তুত আছি”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট