1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:28 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

৬ মাসের দুস্থ নারীদের ভিজিডির চাল বিতরণ করেননি তিনি

Reporter Name
  • Update Time : Wednesday, August 9, 2023,
  • 498 Time View

 

স্টাফ রিপোর্টারঃ

 

 

দুস্থ নারীদের উন্নয়নের জন্য ভিজিডি কর্মসূচির আওতায় খাদ্য বিতরণ করা হয়ে থাকে। কিন্তু একজন নারীর গত ৬ মাসের এবং ৫৪ জন দুস্থ নারীদের ২ ও ৩ মাসের খাদ্য বিতরণ করেননি নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ বোরহানউদ্দিন

।তিনি গোডাউন থেকে খাদ্য তুলে তা বিতরণ না করে নিজের কাছে রেখে দিয়েছেন। ফলে অসহায় নারীরা চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন।

সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দুস্থ ও অসহায় শারীরিক সক্ষম নারীদের স্থায়ী উন্নয়নের জন্য খাদ্য সহায়তার পাশাপাশি তাদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে ভিজিডি কর্মসূচি চালু করা হয়। এই কর্মসূচির আওতায় তাদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল করার উদ্যোগ নেওয়া হয়।

কিন্তু এসব দুস্থ নারীর অসহায়ত্বের বিষয়টি জানা সত্ত্বেও ইউপি চেয়ারম্যান বিভিন্ন অজুহাত দিয়ে তাদের জন্য বরাদ্দকৃত খাদ্যসামগ্রী ৬ এবং ২ ও ৩ মাসের বিতরণ করেনি। চেয়ারম্যানের এমন কাণ্ডে সুবিধাভোগীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

দুস্থ ও অসহায় নারী রহিমা বেগম, রাবেয়া বেগম, সুমোনা খানম, তাসলিমা বেগম, বিথী,ইয়াসমিন,তহমিনা,কিছমা বেগমসহ আরও অনেকে বলেন, সরকার আমাদের খাদ্য সহায়তার জন্য ভিজিডির চাল বরাদ্দ দিয়েছেন। কিন্তু সেই চাল দুস্থ ও অসহায় নারীদের মাঝে বিতরণ না করে চেয়ারম্যান রেখে দিয়েছেন। এটা অমানবিক আমরা এখন খাদ্য সংকটে ভুগছি।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিনের সাথে সাংবাদিকরা একাধিক বার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

ভিজিডির চাল বিতরণ না করার বিষয়ে লোহাগড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা শিরিনা খাতুন জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে। এবং এ বিষয়টি তদন্ত চলমান রয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আজগর আলী জানান, এ বিষয়টি আমি মৌখিকভাবে জেনেছি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট