1. live@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. info@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার নিমসারে সওজের জায়গায় অবৈধ টোল বানিজ্য, হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা  উচ্ছেদের পর আবারও বেদখল রূপসার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা গ্রামের(৯নং ওয়ার্ড) জামায়াতে ইসলামীর কমিটি পুনঃনবায়ন। ছাত্র হত্যা মামলায় ফেনীতে প্রথম এজাহারভুক্ত আসামির জামিন, জনমনে প্রশ্ন চিরকুটে ‘মিস ইউ অল’ লিখে রবি দাসের ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে – আত্মহত্যা  পটুয়াখালীতে সারাদেশের ন্যায় ভূমিসেবা মেলা- ২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও মেলা উদ্বোধন ডাঃ নাসির’র উপর  সন্ত্রাসী হামলার প্রতিবাদে পটুয়াখালীতে চিকিৎসক, নার্স কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ চাটমোহরে ভূমি সেবা মেলার উদ্বোধন, জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত খুলনায় পরিবহণ ঠিকাদার সমিতির অফিসে ঢুকে সহ-সভাপতিকে গুলি টঙ্গী রাজস্ব সার্কেল (ভূমি) অফিসে ভূমি সেবায় নতুন গতি রূপসায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন। 

ডাঃ নাসির’র উপর  সন্ত্রাসী হামলার প্রতিবাদে পটুয়াখালীতে চিকিৎসক, নার্স কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- শরীয়তপুর সদর হাসপাতালে ডাঃ নাসির ইসলামের উপর বর্বরোচিত হামলাকারীদের  বিচার ও অনতিবিলম্বে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে পটুয়াখালীতে মেডিকেল কলেজ হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, শিক্ষার্থী, নার্স কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।

 

মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২ টায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ডাঃ জিয়াউল হাসান শরীফ এর সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ প্রফেসর মনিরুজ্জামান শাহিন, উপাধ্যক্ষ ডাঃ এফ এম আতিকুর রহমান আতিক, ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা, ডাঃ জান্নাতুল ফেরদৌস রোদেশী, ডাঃ নাবলা সিদ্দিকা, ডাঃ ফয়সাল হোসেন, ডাঃ আবুবকর সিদ্দিক প্রমুখ।

চিকিৎসক বক্তারা, শরীয়তপুর সদর হাসপাতালে ডাঃ নাসির ইসলামের উপর সন্ত্রাসীদের কর্তৃক বর্বরোচিত হামলার ঘটনার তীব্র প্রতিবাদ করে নিন্দা এবং হামলার সাথে জড়িতদের  বিচার দাবী করেন।

বক্তারা বলেন আমরা চিকিৎসকরা যথাযথভাবে স্বাস্থ্যসেবা দিয়ে আসছি। হাসপাতালের চিকিৎসা সরঞ্জামাদি প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। যার কারনে ডাক্তারদের চিকিৎসা সেবা  প্রদানে মারাত্মভাবে বিঘ্ন সৃষ্টি হয়। হাসপাতালে আইসিসিইউ, সিসিইউসহ মুমূর্ষ রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ইন্ট্রুমেন্টস নাই।  চিকিৎসকদের নিরাপত্তা ও সুষ্ঠু নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য  অনতিবিলম্বে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নে  সংশ্লিস্ট উর্ধ্বতন কর্তৃপক্ষগণের কাছে জোরদাবী জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট