সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিপুল পরিমাণ জাল টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার রূপসায় এমপি আজিজুল বারী হেলাল। রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার 

পটুয়াখালীতে সারাদেশের ন্যায় ভূমিসেবা মেলা- ২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও মেলা উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

 

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- ” জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা; সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” এ শ্লোগান সামনে রেখে সারাদেশের ন্যায় পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ শুরু হয়েছে।

 

মঙ্গলবার সকাল ১০ টায় স্থানীয় সার্কট হাউজ প্রাঙ্গন থেকে ভূমি মন্ত্রনালয়ের সহযোগীতায় জেলা প্রশাসন উদ্যোগে ঢোল বাদ্যসহকারে ভূমি সেবা সহজ দ্রুত ও স্বচ্ছ নামজারি,খতিয়ান, ভূমি উন্নয়ন কর, গণশুনানি প্রভৃতি শ্লোগান লেখা সমবলিত প্লাকার্ড হাতে বর্ণাঢ্য র‍্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ব্যায়ামাগার চত্বরে এসে শেষ হয় র‍্যালী। র‍্যালী শেষে ব্যায়ামাগারে স্থাপিত  প্রজেক্টরে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক  ভার্চুয়ালে দেশব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন এবং প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা মূলক বক্তব্য শোনেন শত শত মানুষ।

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক  ভার্চুয়ালে দেশব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে ও বর্ণাঢ্য র‍্যালীর অগ্রভাগে ছিলেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান পটুয়াখালী-১ আসনের  সংসদ সদস্য সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী, জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আবু ইউসুফ,  সিভিল সার্জন ডাঃ খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ উল আলম, জেলা প্রানী সম্পদ অধিদপ্তরের উপ পরিচালক ডাঃ হাবিবুর রহমান, জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়া, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অ্যাডভোকট ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা মহিলা দলের সাবেক সাধারন সম্পাদক জেসমিন জাফর, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তাফসীরুল হক মুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তহশীলদারগণ ও শিক্ষার্থীগন।

ব্যায়ামাগারে তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলায় সহজে স্বল্প সময়ে  ভূমিসেবা প্রদানে ১১ টি স্টল বসানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews