1. live@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. info@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে যুবদলের আনন্দ মিছিল বিএনপি সাইবার দলে কেন্দ্রীয় পদে সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ: প্রশ্নের মুখে উলিপুর উপজেলা প্রকৌশলীর ভূমিকা নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে উলিপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা পটুয়াখালী (এল/এ) শাখা যেনো সার্ভেয়ার কমল দেবনাথ এর একক রাজত্ব,চলছে ১০-২০% কমিশন বানিজ্য। লালমনিরহাটের খেদাবাগে হামলা–ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচার দাবি ‎ রূপসায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭-তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।  ট্রেনের ধাক্কায় গৃহবধূ নিহত, ঘটনাস্থলের কাছেই উদ্ধার আরেক লাশ অস্ত্রসহ ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ ছিনতাইকারী রিগান গ্রেফতার গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক

এমইপি কেবলস্ ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

 

‎লালমনিরহাট প্রতিনিধি;

‎মোঃ রব্বানী ইসলাম

‎“সৌহার্দ্য ও সহমর্মিতা থাকুক সবসময়” — সম্প্রীতি ও পেশাগত উন্নয়নের আহ্বান

‎লালমনিরহাটে এমইপি কেবলস্ ইলেকট্রিশিয়ানদের অংশগ্রহণে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “সৌহার্দ্য, সহমর্মিতা থাকুক সবসময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার ইলেকট্রিশিয়ান, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব মোঃ আব্দুল জলিল কাজী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ইলেকট্রিশিয়ানদের দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত ঐক্য গড়ে তোলার মাধ্যমে দেশের বৈদ্যুতিক খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। তিনি সকলের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা বজায় রাখার আহ্বান জানান।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমইপি গ্রুপের রংপুর বিভাগের ডিভিশনাল সেলস ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম শিপন। তিনি বলেন, “ইলেকট্রিশিয়ানরা দেশের উন্নয়ন ও নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিরাপদ এবং মানসম্মত বৈদ্যুতিক সেবা নিশ্চিত করতে হবে।”

‎তিনি আরও জানান, এমইপি গ্রুপ সবসময় ইলেকট্রিশিয়ান ও ব্যবসায়ীদের পাশে থেকে তাদের পেশাগত উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতন করতে কাজ করে যাচ্ছে।

‎এসময় লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলার ইলেকট্রিশিয়ান ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি ছিল অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত। অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন এবং ভবিষ্যতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

‎অনুষ্ঠানের সার্বিক আয়োজন করে এমইপি গ্রুপের রংপুর ডিভিশন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

‎লালমনিরহাট প্রতিনিধি/মোঃ রব্বানী ইসলাম

‎ তারিখ; ২০-০৫-২০২৬_

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট