সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিপুল পরিমাণ জাল টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার রূপসায় এমপি আজিজুল বারী হেলাল। রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার 

ঢাকা কাস্টম এজেন্টস এসোসিয়েশনের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন দিলু আর নেই

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

 

 

রিপোর্টার : সোহেল রানা

 

ঢাকা কাস্টম এজেন্টস এসোসিয়েশন দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন দিলু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

বুধবার সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

মরহুমের প্রথম নামাজে জানাযা আজ বৃহস্পতিবার বাদ যোহর রাজধানীর ডিসিএএ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বাদ আসর তাঁর নিজ বাসভবন জামতলা, দক্ষিণ আজমপুর (৪ নং সেক্টর সংলগ্ন), উত্তরা এলাকায় দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে।

 

ঢাকা কাস্টম এজেন্টস এসোসিয়েশন সদস্যবৃন্দ ও কাস্টম এমপ্লীয়েজ ইউনিয়ন, সি এন্ড এফ পরিবার মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন—আমিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews