1. live@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. info@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রস্তুত ঐতিহ্যবাহী পূবাইল বাজার পশুর হাট ; কোরবানির কেনাবেচা শুরু কাল এক মাসেও গ্রেপ্তার হয়নি সাংবাদিকের ওপর হামলাকারীরা, নিরাপত্তাহীনতায় ভুক্ত ভোগী পরিবার।  বোরিতে এডমিরাল (অব.) খুরশীদ আলমের ছত্রচ্ছায়ায় এখনও বহাল ডিজি কমোডর মিনারুল! গবেষণার নামে বিলাসিতা, প্রকল্পের গাড়িতে সন্তানদের স্কুল যাতায়াত রূপসায় জেলা প্রশাসক, সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।   পটুয়াখালীতে ধর্ষন প্রতিরোধ মঞ্চের ব্যানারে শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ, হত্যা ও মব-সন্ত্রাসের বিচারের দাবিতে মানববন্ধন পটুয়াখালীতে জেলা কৃষকদলের নতুন কমিটির সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠিত ঢাকা কাস্টম এজেন্টস এসোসিয়েশনের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন দিলু আর নেই প্রগতি সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ: শিবগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ   রূপসার বামনডাঙ্গা বাজারে জিএম কামরুজ্জামান টুকুর গণসংযোগ ও লিফলেট বিতরণে স্হানীয় নেতা-কর্মীদের ঢল।  গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন – প্রধানমন্ত্রী

প্রস্তুত ঐতিহ্যবাহী পূবাইল বাজার পশুর হাট ; কোরবানির কেনাবেচা শুরু কাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুর মহানগরীর ঐতিহ্যবাহী পূবাইল বাজার কোরবানির পশুর হাট এখন পুরোপুরি প্রস্তুত। বহু প্রতীক্ষিত এ হাটে আগামীকাল শনিবার সকাল থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে কোরবানির পশু কেনাবেচা।

 

হাটকে ঘিরে ইতোমধ্যে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ক্রেতা-বিক্রেতা, খামারি ও বেপারীদের পদচারণায় সরগরম হয়ে উঠছে পূবাইল বাজার এলাকা।

 

 

পূবাইল বেপারি পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এ পশুর হাটে দেশের বিভিন্ন জেলা থেকে উন্নত জাতের গরু, মহিষ ও ছাগল নিয়ে আসছেন খামারি ও ব্যবসায়ীরা। ইতোমধ্যে ট্রাকভর্তি পশু হাটে আসতে যাত্রা শুরু করেছে। ক্রেতাদের জন্য থাকছে পছন্দমতো পশু কেনার সুব্যবস্থা।

 

 

হাটের ইজারাদার আফজাল হোসেন বলেন, “ক্রেতা ও বিক্রেতাদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা, বিদ্যুৎ, বিশুদ্ধ পানি, আলোকসজ্জা ও যানবাহন পার্কিংয়ের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে যেন সবাই স্বাচ্ছন্দ্যে পশু কেনাবেচা করতে পারেন, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।”

 

 

স্থানীয় বেপারি যুবসমাজের নেতারা জানান, পূবাইল বাজারের পশুর হাট এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ঐতিহ্য ও আস্থার প্রতীক। প্রতিবছরের মতো এবারও লাখ লাখ টাকার পশু কেনাবেচার সম্ভাবনা রয়েছে। হাটকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতিতেও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, খামারি ও দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

 

 

হাট এলাকায় ঘুরে দেখা গেছে, পশু রাখার জন্য অস্থায়ী শেড নির্মাণ, ক্রেতাদের চলাচলের সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।

 

 

সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক প্রচারণাও চালানো হচ্ছে। ফলে এবার হাটে বিপুল সংখ্যক ক্রেতা ও বিক্রেতার সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সাংবাদিক ইউনিটির সভাপতি ও পূবাইল বেপারি পাড়া জামে মসজিদের সভাপতি মো. আখতার হোসেন, হাটের ইজারাদার আফজাল হোসেন, আবদুল আজিজ বেপারি,পূবাইল বাজার বেপারি যুবসমাজের মাসুদ রানা, জাকির হোসেন, নজরুল ইসলাম, মামুন মিয়া, আল আমিন, আরিফ আহমেদ, সুজন পাঠানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা দেশ-বিদেশের সকল কোরবানিদাতাকে পূবাইল বাজার পশুর হাটে এসে পছন্দের পশু কেনার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট