1. live@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. info@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ লালমনিরহাটের আদিতমারীতে স্বপ্না বেগম ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ  প্রস্তুত ঐতিহ্যবাহী পূবাইল বাজার পশুর হাট ; কোরবানির কেনাবেচা শুরু কাল এক মাসেও গ্রেপ্তার হয়নি সাংবাদিকের ওপর হামলাকারীরা, নিরাপত্তাহীনতায় ভুক্ত ভোগী পরিবার।  বোরিতে এডমিরাল (অব.) খুরশীদ আলমের ছত্রচ্ছায়ায় এখনও বহাল ডিজি কমোডর মিনারুল! গবেষণার নামে বিলাসিতা, প্রকল্পের গাড়িতে সন্তানদের স্কুল যাতায়াত রূপসায় জেলা প্রশাসক, সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।   পটুয়াখালীতে ধর্ষন প্রতিরোধ মঞ্চের ব্যানারে শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ, হত্যা ও মব-সন্ত্রাসের বিচারের দাবিতে মানববন্ধন পটুয়াখালীতে জেলা কৃষকদলের নতুন কমিটির সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠিত ঢাকা কাস্টম এজেন্টস এসোসিয়েশনের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন দিলু আর নেই

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

 

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে স্থানীয়দের হাতে চালসহ একটি অটোরিকশা আটক হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় যুবদল নেতা বকুল মিয়া, তার সহযোগী মিলন মিয়া ও চাঁদ মিয়ার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে) বিকেলে তবকপুর ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক বকুল মিয়া তার সহযোগীদের নিয়ে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলামকে প্রভাবিত করে ভিজিএফের চাল বণ্টনে অনিয়ম করেন। অভিযোগ রয়েছে, প্রকৃত উপকারভোগীদের বঞ্চিত করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের নিজস্ব লোকজনের নামে চাল উত্তোলন করে তা বিক্রি করা হচ্ছিল।

 

এছাড়া, ভিজিএফ কার্ড সংগ্রহ করে সেগুলোর কিছু স্থানীয় ব্যবসায়ীদের কাছেও বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ করেন এলাকাবাসী। ফলে তালিকাভুক্ত অনেক দরিদ্র ও অসহায় মানুষ তাদের প্রাপ্য চাল থেকে বঞ্চিত হচ্ছেন।

 

রোববার স্থানীয়রা একটি অটোরিকশা আটক করেন, যাতে ১৬ বস্তা ভিজিএফ চাল বহন করা হচ্ছিল। অটোরিকশাটি উলিপুর পৌরসভার মোহাম্মদের মোড় এলাকার দিকে যাচ্ছিল বলে জানা গেছে। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিজানুর রহমান এবং উলিপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।

 

অটোরিকশা চালক হোসেন আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে প্রশাসন সাদুল্যা নিরাশির পাতার বটতলা এলাকায় মেসার্স সাহেব আলী ট্রেডার্সের গোডাউনে অভিযান চালায়। সেখানে বিপুল পরিমাণ চাল পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটির প্রতিনিধি আনিছুর রহমানের স্বীকারোক্তির ভিত্তিতে ২৩ বস্তা ভিজিএফ চাল জব্দ করা হয়।

 

স্থানীয়দের অভিযোগ, প্রতিবারই ভিজিএফ চাল বিতরণের সময় বকুল মিয়া, মিলন মিয়া, চাঁদ মিয়া ও ফজলুর রহমান সাজু গরিবদের জন্য বরাদ্দকৃত চাল থেকে ভাগ বসিয়ে আসছেন।

 

এ বিষয়ে বকুল মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।

 

তবকপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম এর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

 

এ বিষয় কুড়িগ্রাম জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম বলেন, আমরা তদন্ত করে যদি প্রমান পাই তাহলে তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম আরিফ বলেন, বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট