1. live@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. info@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জ মডেল থানার এসআই দেলোয়ারের ঘুষ ও “আটক বানিজ্য” যেন তার সামাজিক অধিকার রূপসার হাতেমতলায় কুরবানীর পশুর অস্থায়ী হাটের উদ্বোধন।  উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ লালমনিরহাটের আদিতমারীতে স্বপ্না বেগম ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ  প্রস্তুত ঐতিহ্যবাহী পূবাইল বাজার পশুর হাট ; কোরবানির কেনাবেচা শুরু কাল এক মাসেও গ্রেপ্তার হয়নি সাংবাদিকের ওপর হামলাকারীরা, নিরাপত্তাহীনতায় ভুক্ত ভোগী পরিবার।  বোরিতে এডমিরাল (অব.) খুরশীদ আলমের ছত্রচ্ছায়ায় এখনও বহাল ডিজি কমোডর মিনারুল! গবেষণার নামে বিলাসিতা, প্রকল্পের গাড়িতে সন্তানদের স্কুল যাতায়াত রূপসায় জেলা প্রশাসক, সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।   পটুয়াখালীতে ধর্ষন প্রতিরোধ মঞ্চের ব্যানারে শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ, হত্যা ও মব-সন্ত্রাসের বিচারের দাবিতে মানববন্ধন

রূপসার হাতেমতলায় কুরবানীর পশুর অস্থায়ী হাটের উদ্বোধন। 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

 

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের দক্ষিণ খাজাডাঙ্গার হাতেমতলা এলাকায় প্রতিবছরের ন্যায় এবারও শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত কুরবানীর অস্থায়ী পশুর হাট। গ্রামীণ জনপদের প্রাণচাঞ্চল্যে ভরপুর এ হাটকে ঘিরে ইতোমধ্যে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্তের ক্রেতা ও বিক্রেতাদের আগমনে আগামী কয়েকদিন মুখরিত থাকবে পুরো হাট এলাকা। প্রতিবছরের মতো এবারও এই হাটে দেশীয় বিভিন্ন জাতের গরু-ছাগলের পাশাপাশি বিদেশি ও উন্নত জাতের পশুর সমাহার ঘটবে বলে জানিয়েছেন আয়োজকরা। কুরবানীর পশু কেনাবেচাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী, খামারি ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

 

এ উপলক্ষে আজ ২৪-শে মে (রবিবার) বিকালে হাতেমতলা এলাকায় এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত চলবে এ অস্থায়ী পশুর হাট।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু।

 

এসময় তিনি বলেন কুরবানীর পশুর হাট শুধু বেচাকেনার স্থান নয়, এটি গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে হাট পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে পশু ক্রয়-বিক্রয় করতে পারে সেদিকে সংশ্লিষ্টদের নজর রাখতে হবে।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাট পরিচালনা কমিটির আহবায়ক ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন হাট পরিচালনা কমিটির সদস্য সচিব খন্দকার শরিফুল। পুরো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন হাট পরিচালনা কমিটির সিনিয়র সদস্য ও জেলা যুবদল নেতা তরিকুল ইসলাম রিপন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিএসবি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আসাদুজ্জামান।

আয়োজকরা জানান, ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে হাটে নিরাপত্তা, যানবাহন পার্কিং ও সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ বছরের পশুর হাট সফলভাবে সম্পন্ন হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট