রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ, সাইকেল পেলেন ৫৪৮ ছাত্রী ইউটিলিটি সার্ভিস বন্ধের অনুরোধ রাজউকের। মিরপুরে নকশা ছাড়াই ৪ তলা ভবন নির্মাণ, ৭ দিনের মধ্যে ভেঙে ফেলার চূড়ান্ত নোটিশ জারি কয়রায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ‍্যা ও ভিত্তিহীন অভিযোগ  মানিকগঞ্জে২৫ বছরের সংসার ফেলে হিন্দু সম্প্রদায়ের ছেলের সাথে মুসলিম পরিবারের এক নারী চলে গেছে      জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই হাজার অসহায়কে বিনামূল্যে চক্ষু সেবা আমরাও চাই হাসিনা দেশে ফিরুক, মানুষ তাঁর বিচার দেখতে চায়” : মীর শাহে আলম টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত  শ্রীপুরে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত মাধবপুরে পূজা মন্ডপে একজনকে পিটিয়ে গুরুতর জকম।  কালিহাতীতে বালু বিক্রির রাস্তা নিয়ে বিরোধ, আহত একাধিক

পটুয়াখালীতে ঈদুল আযহা’র প্রধান  জামায়াত’র কেন্দ্রীয় ঈদগাহ ময়দান প্রস্তুত, জামায়াত  সকাল ৭ টায়

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

 

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীতে পবিত্র ঈদুল আযহা’র  জামায়াতের ময়দান পৌরসভার কেন্দ্রীয় ( পুরাতন) ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে। বৃষ্টি হলেও এখানে ঈদ জামায়াত আদায়ে কোন বিঘ্ন সৃষ্টি হবে না বললেন পৌর প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক (উপসচিব) মোহাম্মদ জুয়েল রানা।

এ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে একসাথে প্রায় ১০ সহাস্র মুসুল্লি নামাজ আদায় করতে পারবেন। মাঠটির  উপর সম্পূর্নভাবে  ত্রিপল দিয়ে পরিবেস্টিত করা হয়েছে। বৃষ্টি হলেও নির্বিঘ্নে নামাজ আদায় হবে।

এখানে সকাল ৭ টায় নামাজ হবে নিশ্চিত করেছেন জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু সাঈদ। এছাড়া জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন মডেল মসজিদে দুটি ঈদ জামায়াতের আয়োজন করা হয়েছে। প্রথম জামায়াত হবে  সকাল ৭টায় এবং দ্বিতীয় জামায়াত হবে সকাল ৮ টায়। এছাড়া চরপাড়া জেলা প্রশাসক ঈদগাহ ময়দানে সকাল ৭.১৫ মিঃ সময় ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে।

এছাড়া জেলা সদরের অন্যান্য মসজিদ ও ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহা’র নামাজের সময়সূচী স্ব স্ব কর্তৃপক্ষ বা মসজিদ কমিটি নির্ধারন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews