সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিপুল পরিমাণ জাল টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার রূপসায় এমপি আজিজুল বারী হেলাল। রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার 

রূপসায় জামায়াতে ইসলামী’র ঈদ-পুনর্মিলনী অনুষ্ঠিত।

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

 

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : রূপসা উপজেলার টিএসবি ইউনিয়ন জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের উদ্যোগে ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের নিয়ে ৩০-শে মে শনিবার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সংগঠনের নিজস্ব কার্যালয়ে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পবিত্র কোরবানির ইতিহাস, তাৎপর্য ও গুরুত্ব নিয়ে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। বিশেষ অতিথির আলোচনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা শাখার সেক্রেটারি নাজিমউদ্দিন। ইনফাক-ফি-সাবিলিল্লাহ’র (দ্বীন প্রতিষ্ঠায় মুমিন জীবনে ত্যাগের গুরুত্ব) এ বিষয়ের উপরে আলোচনা করেন রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর তারবিয়াত সেক্রেটারি হাফেজ জাহাঙ্গীর ফকির, বক্তৃতা করেন টিএসবি ইউনিয়ন আমির ও বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত টিএসবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আসাদুজ্জামান। পেশাজীবী বিভাগের দায়িত্বশীল হেকিম মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন টিএসবি ইউনিয়ন সেক্রেটারি ও উত্তর খাজাডাঙ্গা ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হাফেজ মাওলানা গোলাম রসুল, ইউনিয়ন টিম সদস্য আব্দুল মান্নান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সাফিয়ার রহমান,

টিএসবি ইউনিয়ন পরিষদের ১ নং কাজদিয়া ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আলমগীর ফকির, ৪ নং তিলক ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হাফেজ মাওলানা নিয়ামত আলী, ৭ নং দক্ষিণ খাজাডাঙ্গা ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল গফফার, ৯ নং পাঁচানি ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হাফেজ কাজী হেদায়েতুল্লাহ, স্বল্প-বাহিরদিয়া ওয়ার্ড জামাতে ইসলামীর সেক্রেটারি শফিক জমাদ্দার, পাচানি ওয়ার্ড সেক্রেটারি আফজাল হোসেন সহ শতাধিক নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews